তোমাকে একটা চিঠি লিখব লিখব করে আর লিখাই হচ্ছিল না । কি করব বল , খুব ব্যস্ত সময় যাচ্ছে । সেটা বরং ভালোই একদিক থেকে , তোমাকে তো ভুলে থাকতে পারছি ।
কবে নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি ঠিক মনে করতে পারছি না । হয়ত কোন এক ব্রিষ্টিস্নাত গোধুলী তে অথবা কাঠ পোড়া রোদেলা দুপুরে । আকাশের বিশাল ক্যানভাস জুড়ে অহর্নিশ তোমার যত ছবি একেছি তা দেখলে পিকাসো নিশ্চিত আমার পিঠ চাপড়ে দিয়ে যেত । তোমাকে নিয়ে লেখা আমার টুকরো টুকরো অনুভুতি গুলো একসাথে জোড়া লাগালে বাংলা সাহিত্য আরোও একটা গীতাঞ্জলি পেতো । তোমায় নিয়ে করা আমার সুর গুলো শুনলে মোজার্ট হয়তো বা আবার সুর সাধনায় মগ্ন হয়ে যেতো । আফসোস তোমাকে কিছুই দেখাতে পারলাম না । আচ্ছা সব কিছুই কি সবসময় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় ??? কিছুটা তো বুঝে নেওয়ার ও ব্যাপার থাকে । নাকি বুঝেও না বোঝার ভান করলে ??? বুঝলাম না । আমার মত গবেট মার্কা ছেলের হয়তো বোঝার সাধ্যও নেই এ সব । তোমার মিষ্টি হাসির তরংগ শুনেই সন্তুষ্ট থাকতাম । ভাবতাম সব কিছু তো ভালোই চলছে ,কিছু কথা তোলা থাক না ,আর সব কথা ক্যান বেহায়ার মত আগ বাড়িয়ে বলতে হবে??? কেনো যেন আজ আমার সেই সুপ্ত চেতনা গুলো আমাকে খুব জ্বালা দিচ্ছে । চোখ বন্ধ করতে পারি না । চোখ বন্ধ করলে কেনো যেন টুকরো স্রিতি গুলো ভেসে ওঠে । আমার চোখ ঝাপসা হয়ে আসছে ,সবুজ আলোর একটা মরিচীকা চোখের সামনে বারবার খেলা করে যাচ্ছে । তোমাকে আর কি লিখব । শুধু এটুকুই বলি ভালো থেকো ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



