ব্যাস্ত শহর টা আমার জানালার ফাকে এসে থমকে দাড়িয়েছে । দূর থেকে ছোট ছোট আলোক বিন্দু ভেসে আসছে এক একটা আলোক বিন্দু যেন এক একটা অট্রালিকার উপস্থিতি জানান দিচ্ছে । রাত যত গভীর হচ্ছে আলোক বিন্দু গুলো একে একে কমে আসছে । ক্লান্ত জোনাকী গুলো যেন আলো বিলিয়ে থমকে যাচ্ছে । ধীরে ধীরে সব আলো নিভে যায় ।শহরটা ঘুমিয়ে যায় । কিন্তু দূরে বহুদূরে একটা আবছা সবুজ আলো কখনো নেভে না । আমার সাথে সাথে আলোটা জেগে থাকে , ঘুমন্ত শহরটাকে পাহারা দেয় । আমি জেগে থেকে দূরের টিমটিমে আলোক বিন্দুটা দেখি । বহু কল্পনার প্রতিচ্ছবি ভেসে ওঠে আলো টি কে কেন্দ্র করে । কখনো মনে হয় কোন পথহারা জাহাজী আলো জ্বেলে তার উপস্থিতি জানান দিচ্ছে সাহায্যের আশায় । কখনো মনে হয় কোন পবিত্র আলোচ্ছটা জেগে আছে অত্রিপ্ত কোন আত্মার অশুভ শক্তির হাত থেকে শহরকে রক্ষার জন্য । কখনো মনে হয় নিসংগ ল্যাম্পপোষ্ট , আলোকিত করার ব্যার্থ প্রচেষ্টা চালাচ্ছে শহরটাকে । কখনো মনে হয় সুবিশাল পাহাড় ,একাকী আলো জ্বেলে সন্ধি করছে
আকাশের সাথে । কখনো মনে হয় কোন এক নিসংগ রমনী , দক্ষিণা হাওয়ায় এলো চুলে দাড়িয়ে আছে কারও প্রতীক্ষায় । মাঝে মাঝে মনে হয় সুতো ছেড়া কোন রঙ্গিন ঘুড়ি আটকে গেছে এ যান্ত্রিক শহরে । কখনো মনে হয় কুয়াশার বেড়াজালে ঘেরা এক অদ্ভুত মরীচিকা , ভাসিয়ে দিচ্ছে এক অদ্ভূত শূন্যতায় ।রাতের পাখি গুলোর আবিশ্রান্ত ডাকে আলোকবিন্দুটি যেন আরও মায়াবী হয়ে ওঠে । দিকভ্রান্ত রাতের পথিকের হতাশা যেন আরও বাড়িয়ে দেয় আলোকবিন্দুটি , উত্তরীর বাতাস কানে কানে পথিক কে বলে দেয় তোমার পথ এখনো অনেক বাকী । রাত বাড়তে থাকে পাল্লা দিয়ে আলোকবিন্দুটাও তীব্র হতে থাকে । রাতের তারা গুলো যখন খসে পড়ে ,চাদটা যখন ভোরের আকাশে মিলিয়ে যেতে শুরু করে। আলোকবিন্দুটাও নিভু নিভু করে । চোখের পাতা এক হয়ে আসে । অপেক্ষায় থাকি আর একটি রাতের । চেনা আলোর অচেনা প্রতিচ্ছবি আকার প্রতীক্ষায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



