
সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর
ঘরে ফিরে যখন শুনবে
পুরণ করতে পারছ না চাহিদা ঘরের
তুমি তাই অপদার্থ এক।
তখন কি তোমার ইচ্ছে করে খুনি হতে
তা না হলে তুমিতো মানুষ নও?
বসে থাকে না কেউ তোমার অপেক্ষায়
তোমার হাতের বাজারের থলে
হয়তো বেশি প্রিয় তোমার প্রেয়সীর কাছে
ফর্দ মিলিয়ে যদি কিনতে না পারো...
তখন কি তোমাকে সে গালাগাল করে?
তখন কি তোমার ইচ্ছে করে খুনি হতে
তা না হলে তুমিতো মানুষ নও?
ভুলে, স্ত্রীর কাছে প্রিয় কিছু চেয়ে
সেকেলে স্বামীর বদনাম পেয়ে গেছ
অথচ অন্যের প্রতি তার সেকি টান
প্রতিবেশিকে না খাওয়ালে অভদ্রতা হয়!
এসব দেখে তখন যদি ইচ্ছে করে খুনি হতে
তা না হলে তুমিতো মানুষ নও?
সহ্য না করে সত্যিই যদি খুনি হও
তাহলেও তুমি মানুষ নও আর
তোমাকে অমানুষ বলবে জগতের সবাই।
সহ্য না করে এবার যদি আত্মঘাতি হও
তাহলেও তুমি মানুষ নও আর
তোমাকে কাপুরুষ বলবে জগতের সবাই।
তবে কি করবে তুমি
আসো আমরা বৈরাগি হই
বুদ্ধকে তো কেউ কাপুরুষ বা অমানুষ বলে না।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




