এশিয়ান হিউম্যান রাইটস কমিশন নামক সংস্তা নীচের রিপোর্ট প্রকাশ করেছে । রিপোর্ট পড়ে মনে হলো এটা লেখেছে জামাতিরা । রিপোর্টের কোন কিছুইতো আমাদের দেশের পত্রিকায় পাওয়া যায় না । রিপোর্ট পড়ে আপনার কি মনে হয় একটু দেখেনতো?
Report:
"আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশকে সংহিসতার দিকে ঠেলে দিয়েছে। রাষ্ট্রীয় হোতারা এই ভয়াবহ ঘটনাক্রমের জন্য দায়ী হলেও তাদের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। ক্ষমতাসীন দলটি রাষ্ট্রীয় শক্তিকে বাড়াবাড়ি রকমের অপব্যবহার করেছে।
ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীকে তার বিচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কার্যত ট্রাইব্যুনাল খুব নোংরাভাবে রাজনৈতিক কার্যক্রমকে আইনগত বৈধ করতে চাচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব এতই বেশি যে এতে ন্যায়বিচার আগে থেকেই অনিশ্চিত।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের একটি রাজনৈতিক হাতিয়ার হলো এই ট্রাইব্যুনাল। তদন্ত এবং ট্রাইব্যুনালের কার্যক্রমের মধ্যেও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে। বিচারের রায়ের ক্ষেত্রেও স্বভাবিকভাবেই যার প্রভাব পড়েছে। ফলে ট্রাইব্যুনাল সংক্রান্ত প্রতিটা বিষয়ই ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে।
সরকারের নিপীড়নের নানা মাধ্যম মানবাধিকারকে ঝুঁকির দিকে নিয়ে গেছে। গণমাধ্যমের ওপর নানা বিধিনিষেধ ও রাষ্ট্রীয় পর্যবেক্ষণের কথা বলা হয়েছে।
ট্রাইব্যুনাল ন্যায়বিচারের সব সম্ভাবনা উড়িয়ে দিয়েছে । এই দুর্বল ট্রাইব্যুনালটি ন্যায়বিচারের সব সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
দেশে চলমান সহিংসতার সব দায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে । এমন ভিডিও ফুটেজ সচরাচর পাওয়া যায় যে রাষ্ট্রীয় বাহিনী নিরস্ত্র নাগরিকদের জনসমক্ষে হত্যা করছে।
দেশ এখন এমন এক গভীর সংকটের দিকে যাচ্ছে, যেখানে আইনের শাসনের কোন অস্থিস্ত থাকবে না। একটি প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের কিনারে নিয়ে গেছে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




