somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দর বুক চায় ব্রিটিশ তরূণীরা ...

২৭ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীর সৌন্দর্য বুকে নাকি মুখে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে৷ কিন্তু ব্রিটিশ টিনেজারদের কাছে এখন সৌন্দর্য মানেই উন্নত বুক৷ এর জন্য প্রয়োজনে সার্জনের ছুরি কাচির নীচে যেতেও তারা দ্বিধা করছে না৷

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ব্রিটিশ টিনেজাররা তাদের বক্ষের আকৃতি নিয়ে সন্তুষ্ট নয়৷ তারা চায় মার্কিন তারকা পামেলা এ্যান্ডারসন কিংবা ব্রিটিশ মডেল ক্যাটি প্রাইসের মত না হলেও অন্তত তাদের কাছাকাছি হওয়া চাই৷ প্রতি চার জনের একজন তরুণী বুককে আরো পিনোন্নত করতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিতে চাচ্ছে৷ তাই গত তিন বছরে ব্রেস্ট ইমপ্ল্যান্টের হার কত বেড়েছে জানেন? শতকরা ৫০০ ভাগ! এক সমীক্ষায় দেখা গেছে ব্রিটেনের প্রতি ১০ জনের নয়জন টিনেজার মেয়েই সুখী নয়৷ কারণ তারা মনে করে তাদের বুক যথেষ্ট(?) বড় নয়! প্রতি চার জনের একজন তরুণী বুককে আরো পিনোন্নত করতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিতে চাচ্ছে
এই ধরণের উদ্ভট চিন্তা ছড়িয়ে পড়েছে গোটা ব্রিটেনেই৷ মাত্র ১৩ বছরের কিশোরী কিয়ানা মনে করে তার বুক বড় নয়৷ তাই ১৬ বছর বয়স হওয়ার আগেই সে যুক্তরাষ্ট্র যেতে চায় যেখানে অপারেশনের মাধ্যমে সে তার বুককে আরো উন্নত করবে৷ কিয়ানা জানায় তার সারাটা দিন কাটে শুধু এই চিন্তা করেই! আমি সুখী নই, কারণ আমার বান্ধবীদের বুকের আকার আমার চেয়ে বড়, মন্তব্য সদ্য টিনএজে পা দেওয়া কিয়ানার৷ একই ধরণের চিন্তা করছে ১৭ বছর বয়সী ক্যাটরিনা৷ সে চাচ্ছে তার বুকের আকার মডেল জর্ডান এবং ক্যাটি পেরির মাঝামাঝি করতে৷ এজন্য সেও ব্রেস্ট ইমপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছে৷

ব্রিটিশ কিশোরীদের এই ভাবনা উদ্বেগ ছড়িয়ে দিয়েছে তাদের অভিভাবকদের মাঝে৷
ব্রিটিশ কিশোরীদের এই ভাবনা উদ্বেগ ছড়িয়ে দিয়েছে তাদের অভিভাবকদের মাঝে (ফাইল ফটো)একদিকে আদরের মেয়ের বায়না, অপরদিকে এই ধারা চলতে থাকলে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় তা নিয়ে চিন্তিত অভিভাবকরা৷ তবে জোরাজুরির পরিবর্তে সন্তানদের বোঝানোর চেষ্টা করছেন তারা৷ এরকম একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হয়েছিলো কিয়ানা এবং ক্যাটরিনা৷ সেখানে তাদের সঙ্গে কথা হয় কয়েকজন তরুণীর যারা টিনএজ বয়সেই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছিলো৷ ঝোঁকের বশে ইমপ্ল্যান্ট করলেও তারা কিন্তু ঠিকই পরে বুঝতে পেরেছে এটি কতটা যন্ত্রণাদায়ক৷ তাই তারা সতর্ক করে দিয়েছে কিয়ানা এবং ক্যাটরিনাকে৷ এতে কাজও হয়েছে৷ দুই জনই আপাতত বাদ দিয়েছে তাদের বুক উন্নত করার চিন্তা৷ তবে ক্যাটরিনা জানিয়ে দিয়েছে, এখন না হলেও বয়স যখন ২০ পার হবে তখন সে ঠিকই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাবে৷
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×