আচ্ছা গায়ের রঙ কালো হয়ে জন্ম নেয়াটা কি মেয়েটার দোষ? একটা কালো মেয়েকে আমাদের তথাকথিত সমাজে কতটা বিরূপ পরিস্থিতির ভিতর জীবন অতিবাহিত করতে হয় সেটা কালো মেয়ে মাত্রই জানে। শরীরের চামড়া কালো হওয়া যেনো আজন্ম পাপ। তার জীবনটাই যেনো এক অভিশাপ। জন্ম থেকেই অবহেলা, অনাদর, আপনজনের করুনার চাহনি, বাবার উদ্বিগ্ন দৃষ্টি, মায়ের অব্যক্ত কষ্ট... এসবের ভিতর দূর্বিষহ জীবন পার করতে হয় একটা কালো মেয়েকে। কালো বলে মেয়েটার তেমন বন্ধুও জোটে না, জোটলে নেহায়ৎই কম। কালো মেয়েদের সাথে কেই বা বন্ধুত্ব করতে চাই বলেন, সবাই যে বাহ্যিক সৌন্দর্যের পূজারী। আর প্রেম... সে তো বিশাল ব্যাপার! আজকাল কেউ গুনের প্রেমে পড়ে না, সবাই রূপ খুঁজে। কালো মেয়েটারও ইচ্ছে হয় ভালোবাসা পেতে, তারও মন চাই কেউ তাকে ভালোবাসুক। তার জন্য কলেজ ছুঠির টাইমে কেউ একজন অপেক্ষা করুক, তার রঙ কে নয় তার গুনগুলোকে ভালোবাসুক। তাকে মন থেকে বলুক, "তোমায় ভালোবাসি"। মেয়েটিও চাই কেউ একজনকে খুব করে ভালোবাসতে। কিন্তু... মেয়েটার খুব অভিমান হয় সৃষ্টিকর্তার উপর। একটা পছন্দসই পোশাক পড়তে গেলেও সবাই বলে উঠে, এই ঐটাতে তোমাকে মানাবে না, তোমার রঙ কালো! কোথাও কোনো অনুষ্টানে বান্ধবীরা যখন একসাথে আড্ডা দেয়, তখন সে একটু দূরে দূরেই থাকে। মেয়েটারও খুব ইচ্ছে হয় সবার সাথে আড্ডা দিতে, গ্রুপ পিক তুলতে, কিন্তু নিজের গায়ের কালো রঙ কে দূর্বলতা মনে করে সে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখে। আচ্ছা কালো হওয়া কি দূর্বলতা?! কালো বলে মেয়েটার পড়াশুনাও বেশিদূর এগোয় না। একে তো কালো, তার উপর বেশি বয়স হলে বিয়েই হবেনা। এই ভেবেই পরিবার তার বিয়ের জন্য তোরজোড় শুরু করে দেয়। একে একে অনেক পাত্র আসে তাকে দেখতে, সবারই একটি কথা.. "সে একটু বেশিই কালো, আর একটু ফর্সা হলে ভালো হত"! শেষ পর্যন্ত হয়তো অনেক ডিম্যান্ড এর বিনিময়ে মেয়েটার একটা রফা হয়। তারপর শশুরবাড়ি... সেখানে কি সে এই অভিশাপ থেকে বের হতে পারে? না, পারে না। ছেলেপক্ষের আত্বীয়-প্রতিবেশী কানাঘুষা করতে থাকে, "এত সুন্দর ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করতে গেলো কেনো!!" ছেলেটার রুচির যা শ্রি.. নিশ্চয়ই অনেক টাকা নিয়েছে! ইত্যাদি ইত্যাদি... আরও কত কিছু। মেয়েটার কানেও পৌছে কথাগুলো, মনটা তখন হু হু করে উঠে, দীর্ঘশ্বাস নিয়ে শুরু হয় নতুন জীবন। এভাবেই একটি কালো মেয়ের জীবনের দীর্ঘশ্বাস গুলো কখনো অশ্রু হয়ে ঝড়ে, কখনো বা বুকটা চাঁপা কান্নায় চিনিচিন করে উঠে। কেউ কালো কিংবা অসুন্দর হলে সেটা তার দোষ নাকি পাপ? কেউ অসুন্দর হলে সে কি সুন্দর মানুষের স্বপ্ন দেখতে পারেনা! খুব আফসোস হয় এই একবিংশ শতাব্দীতেও আমাদের সমাজে এখনো মানুষের চামড়ার রঙ নিয়ে চিন্তা ভাবনা করতে দেখে, হয় ঘৃনাও। মেয়ে... তোমাকেই বলছি, কালো কিংবা ফর্সা কখনই একজন মেয়ের সৌন্দর্যের কারন হতে পারে না। এটা কোনো বিষয়ই নয়। আসল কথা হলো তুমি নিজেকে খুঁজো, তোমার ভিতরের প্রতিভাকে বিকশিত করো। তোমার জ্ঞান, গুনই তোমার সৌন্দর্য, যা তোমার মৃত্যু অবধি থাকবে। আশে পাশে কে কি বললো, সেটা না শুনে সামনে এগিয়ে যাও। সৌন্দর্য হলো লস প্রজেক্ট, সেটা একসময় নিঃশেষ হবে, একটু বয়স হলেই চামড়া কুঁচকে যাবে। তখন সৌন্দর্যটা কি আর থাকে। একটা মেয়ের সৌন্দর্য কত বছর স্থায়ী হয়; কম বেশি চল্লিশ বছর। তাই এটার কোনো মূল্য নেই। মোটকথা তুমি কালো বলে হতাশ হওয়ার কিছু নেই, তোমার প্রতিভাই তোমাকে মানুষের কাছে স্বরনীয় করে রাখবে।
কৃষ্ণকলি আমি তাদের বলি..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন
আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৮৬

ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"
ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।
সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।