আমার প্রথম ব্লগ
০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি একজন নতুন ব্লগার। সামহয়ারইন পড়ছি অনেকদিন ধরে। অনেক লেখা পড়েই কমেন্ট করতে ইচ্ছে করে। তাই ভাবলাম রেজিস্ট্রশন করি...কিন্তু কিছুতেই রেজিস্ট্রশন হতে চায় না। কি যে সমস্যা ! কতদিন ধরে কত অজস্রবার চেষ্টা করে বহু ঠেলা-গুঁতা দিয়ে প্রায় একমাস পরে কোনমতে যদিওবা রেজিস্ট্রশন হলো, তারপর দেখি, ও হরি ! প্রথম পাতায় অ্যাক্সেস না পাওয়া পর্যন্ত কোন লেখায় কোন কমেন্ট করা যাবে না !! ভাবলাম কিছুদিন গড়াক, কর্তৃপক্ষ একটু অবজার্ভ করছে বোধহয়, তারপর নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে দেবে (আমি তো আপত্তিকর কিছু লিখছি না, আর মহিলাদের পক্ষে পাবলিকলি খুব আপত্তিকর কিছু করার সম্ভাবনাও খুবই কম...At least আমাদের দেশে এখনো এমন দেখা যায় না... so far as I know) কিন্তু নাহ... অবস্থা এখনো সেই আগের মতন। ঠিক ব্লগ লেখার মত কিছু এখনো আমার মাথায় আসেনি আসলে। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে হয়তো অনেক কিছু লেখা যায়, কিন্তু সেগুলো আমার অনেক আগেই অন্য ব্লগাররা লিখে ফেলেছেন। কোনো সমস্যা নেই...দিন তো আর ফুরিয়ে যাচ্ছে না। আমার ব্লগ সকলে পড়লে আমার ভালো লাগবে। কোন মন্তব্য করলে আরো ভালো লাগবে। আর এই লেখার মাধ্যমে কর্তৃপক্ষকে আমার দুঃখের কথা জানালাম। তেনারা সদয় হলে সত্যিই বড় ভালো হয়। খুব বেশি কিছু তো চাইনি...তাই না?
ভালো থাকুন সবাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন