somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

মহানাম০০৭

আমার পরিসংখ্যান

মহানাম০০৭
quote icon
‘‘যে গুণে বন্ধুরে পাব, সে গুণ আমার নাই গো, যে গুণে বন্ধুরে পাব”
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কার্ত্তিকের গান

লিখেছেন মহানাম০০৭, ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

এই পথ, কত চেনা—একদিন অচেনা হবে

এই ধুলোর গাদা, জ্যোত্স্না আর কুয়াশার মাখামাখি

দূর পাহাড়ি চা-বস্তির আলো ঝলমলে কীর্ত্তনোৎসব

আধপ্রহরের পথে- ছড়া আর ফসলিমাঠ

একদিন পেরুনো হবেনা আর

এই ক্ষয়িষ্ণু দেহ কত আর দেবে সায়

এই প্রিয় কোলাহল- একদিন অসহ্য হবে জানি ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!

ফুল ফুটুক আর না-ই ফুটুক, আজ বসন্ত......

লিখেছেন মহানাম০০৭, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

জানি এখানে আর কখনো বসন্ত আসবেনা

শুধুই প্রখর খরা আর অকস্মাৎ হানা দেবে তীব্র ঝড়-জলচ্ছাস

অতি ক্ষতিগ্রস্থ আর ঝুঁকিপূর্ণ

ভাঙ্গিয়ে খাবে সুচতুর ঘটকেরা

তবু গলা ফাটিয়ে বলছি,

ফুল ফুটুক আর না-ই ফুটুক, আজ বসন্ত...... ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ২ like!

আমার দেখা পৌষসংক্রান্তি

লিখেছেন মহানাম০০৭, ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

ছোটবেলা থেকে সংক্রান্তি মানেই বছরের এই একটি সংক্রান্তি আমার কাছে ছিল বিশেষ একটা দিন। এই পৌষ সংক্রান্তিকে ঘিরে থাকতো দীর্ঘ পূর্বপরিকল্পনা। প্রায় এক মাস আগে থেকেই শুরু হতো মাঠে মাঠে ন্যাড়া(কৃষকরা মাঠ থেকে ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশ/একপ্রকার খর) সংগ্রহের কাজ। সাধারণতঃ এ সময়টায় স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৪৭ বার পঠিত     ৪ like!

এ সময়ের কি নাম দেব আমি

লিখেছেন মহানাম০০৭, ৩০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৪

সবকিছু ইদানিং কেমন যেন হুটহাট করেই হচ্ছে। নিজের জীবনের স্থবিরতা দিয়ে পাল্লা দিতে পারি না সব সময়। আজ সারাটা দিন, এমন ভাবনাও আসেনি মনে; ঠিক সন্ধ্যা নামার আগেও। হঠাৎ করেই সন্ধ্যা আর কুয়াশার সাথেই যেন ঝাপসা হয়ে গেল মনটা, সাথে বোকা চোখ দু’টোও। প্রতি মিলি সেকেন্ড যেন এক-একটা স্মৃতি টেনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ১ like!

এ মৃত্যুপুরী আমার দেশ না

লিখেছেন মহানাম০০৭, ২৬ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১২

এই মুহুর্ত অবধি যে বেঁচে আছি, সেটাই যেন চরম পাওয়া

যেখানে অগণিত মানুষের মুত্য হয় অহরহ

মাঝে মাঝে ভাবি, আসলেই কি বেচেঁ আছি-

নাকি মরে গিয়ে দু:স্বপ্ন দেখছি বেচেঁ থাকার

রোজ ঘুম ভেঙ্গে আয়নায় দেখি প্রিয় জীবনের ছবি

ঘুমাতে যেতে যেতে দাত কেলিয়ে টুথব্রাশ লাগিয়ে

ভাবি- যাক বাবা, আরেকটা দিন বেচে গেলাম... ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     ০ like!

আবারও কথা হবে.....

লিখেছেন মহানাম০০৭, ২৫ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১২

এভাবেই মেগাবাইট-গ্যাস-পেট্রোল-সুর সব ফুরায়

নিভে যায় শুকনো প্রদীপ

নেমে আসে মহাজাগতিক বিপুল অন্ধকাররাশি

তারপর; আবার রসদ আসে নতুন করে

তেল-ডাল-নুন এর মত, বেঁচে থাকার জন্য গান আসে;

এ হৃদয়ে সুর ভেসে আসে-উড়ন্ত মেঘদলের মত

ক্লান্তিকর বেঁচে থাকার মত; যদি ফুরিয়ে না যাই ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২২৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ