somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

তুচ্ছ ঘটনায় একজনের মৃত্যু এবং আরো কিছু তুচ্ছ তথ্য

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের বিয়ে বা সুন্নাতে খৎতা অনুষ্ঠানে যাওয়াটা বিড়ম্বনা দায়ক। এখানে নিজেকে অসম্মানিত মনে হয়। আয়োজকরা ১ হাজার জনকে দাওয়াত দেয় খাবার দেয় ৫/৭ বৈঠকে। এতে ১/২শ লোক একসাথে খেতে বসে। কিন্তু খাওয়ার অপেক্ষায় থাকে এর কয়েকগুণ। একজন খাচ্ছে তার ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে ২/৩ জন। এটা অসভ্যতাই। যাদের গায়ের জোর আছে তারাই দখলে নেয় খাওয়ার টেবিল। অন্যরা থাকে অপেক্ষায়। অপেক্ষায় থাকতে থাকতে এক সময় খাওয়া ফুরিয়ে যায় অথবা পরিবেশ খাওয়ার আরো অনুপযুক্ত হয়ে পড়ে। এমনি এক সুন্নতে খৎনা অনুষ্ঠানে গত পরশু মারা গেল শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ইউনুছ ঢালী। প্রথম আলোসহ অধিকাংশ পত্রিকাতেই সঠিক তথ্য আসেনি।
ইউনুছ ঢালীর এক আত্মীয় একাই দখল করেছিলেন কয়েকটি আসন। খেতে আসা নুরু কাড়াল এবং মিরাজ কাড়াল এর সাথে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর মধ্যে এগিয়ে আসে মাছবিক্রেতা ইউনুছ ঢালী(৪৭)। সে হার্টের রোগী। এখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সে পায়ের স্যান্ডেল খুলে হাতে নেয়। মিরাজ কাড়াল ও নুরু কাড়াল এ পর্যায়ে ইউনুছ ঢালী ও অন্যদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মিরাজ ও নুরুর কিল ঘুষি ইউনুছ ঢালীর উপর বর্ষিত হয়। তড়িৎই বিষয়টি মিটমাট করা হয়। ইউনুছ ঢালী একটি চেয়ারে বসা অবস্থায় জানায় তার ভাল লাগছে না। লোকজন তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। পথিমধ্যে সে মারা যায়।
মারামারিতে জড়িত ছিল মিরাজ ও নুরু। মামলা হয়েছে চার ভাইয়ের নামে। অন্য দুজন হল আবুল কালাম রিপন কাড়াল এবং শহিদুল ইসলাম কাড়াল। এর মধ্যে রিপন ঐ স্থানে উপস্থিত ছিল না এবং শহিদুল মিমাংশা করে পরিস্থিতি শান্ত করে। চারজন ছাড়াও আরো কয়েকজন অজ্ঞাত নাম দেয়া হয় মামলায়। এতে একজন গ্রেপ্তার হয়। সে শহিদুলের জুতার দোকানের স্টাফ। তাকে আজ মুন্সীগঞ্জে চালান করে দিয়েছে শ্রীনগরের পুলিশ। মুন্সীগঞ্জের সাংবাদিকগণ শুধু এজাহার দেখে রিপোর্ট লিখেছেন। শ্রীনগরের সাংবাদিকরা অবশ্য মোটামোটি সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছেন।
আমাদের গর্বিত তরুণ সমাজের অবস্থা দেখুন। দুই তরুণ তাদের চেয়ে দ্বিগুণ বয়েসি একজনকে কিলঘুষি মারল। আমাদের সমাজ দেখুন, যারা মারামারি করেনি তাদের বিরুদ্ধেও খুনের মামলা করে দিয়েছে। আমাদের নেতাদের দেখুন তারা এরি মধ্যে গুফে তেল দিয়েছে- বড় ভাগের আশায়। আমাদের পুলিশ দেখুন, তারা সত্য মিথ্যা মিলিয়ে মামলা রেকর্ড করেছে। এখন এরা পয়শার ধান্ধা করবে।
এখন একজন মাছ বিক্রেতা ইউনুছ ঢালী পরিবারের কি হবে? তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। লোকটিতো মারা গেল? একটি খুন হয়ে গেল, এটাই বড় কথা।
আবুল কালাম রিপন কাড়ালদের পরিবারের অবস্থাও ভয়াবহ। সবাই সম্ভবত পলাতক। উপার্জনক্ষম চার ভাই মামলায় ফেঁসে গেলে এই বৃহৎ পরিবারের কি অবস্থা হবে?
দুটি পরিবারই কি ধ্বংস হয়ে যাবে? আর নেতা ও পুলিশ গুফে তেল দিবে আর হাতে ঘুষের টাকা গুনবে? আমরা জানি একজন মানুষও এই সমস্যা সমাধানে এগিয়ে আসবে না।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×