আমি নাস্তিকই থাকতে চাই
ইসলমের আবরনীতে কত ধার্মিক
কথায় কথায় ভিন্নধর্মীকে বলে,
“তোরা নাস্তিক, তোরা নাস্তিক”।
হিংসান্নিত মন, বিদ্বেষে পরিপূর্ণ;
তারা ইসলমের সৈনিক।!
মনে প্রশ্ন, কারণ আমিও ভিন্নধর্মী নাস্তিক।
হিংসান্নিত মন কিভাবে করে পণ,
আমিই নবী প্রেমিক ?!
ভিন্নধর্মী তবু আদর্শ মানি ,
পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মোঃ (সাঃ) ও
তার সততার স্বচ্ছ সত্য বানী।
নিজেকে ব্রতী করি মানবতায়,
মানব ধর্মে। হিংসা - কূটিলতা
উপরে ফেলে, প্রেম আনি শুধুই
মানব কল্যানে।
বলোক নাস্তিক অজ্ঞজনে
বলোক নাস্তিক সে আমায়,
যে ইসলমে খোলস পরিহিত।
আগুন দেয় অন্যের ঘরে, মন্দিরে ও মনে।
কি বলব আমি তারে ???
আমি নাস্তিক, নাস্তিকই থাকতে চাই
চিরদিন মানব জ্ঞানে।
টুটন দেবনাথ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




