somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমন কাহানী : : শিমলা : : যেখানে আকাশ ঘুমায়

০৪ ঠা মে, ২০১০ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালকা স্টেশনে নেমেই টের পেলাম ঠান্ডা কাকে বলে। জমে যাচ্ছিলাম ক্রমশ।গন্তব্য শিমলা, হিমাচলের রাজধানী! দিল্লি থেকে যে ট্রেনে এসেছি সেটা থেমে আছে।কালকা ছোট্ট স্টেশন, তাও প্রায় আমাদের কমলাপুরের সমান।সকাল হবে হবে করছে।বাক্স পেটরা নিয়ে বসে বসে হাত ঘসছি, দেশ থেকে নিয়ে আসা সিগারেট ফুকেই চলেছি।মন মেজাজ ভালোনা।শিমলা যাওয়ার টয় ট্রেনে টিকেট মেলেনি।পরের ট্রেন অনেক দেরীতে।মজা অর্ধেক নষ্ট।আমাদের গাইড গেছে গাড়ির খোঁজে।ব্যাটা ঘাঘু মাল, মহা ধুরন্ধর! আমরা ভাগ্যবান। এমন গাইড মেলা ভার! ও না থাকলে কত জায়গায় যে ধরা খেতাম খোদা জানে।

গাড়ি পাওয়া গেছে।বাইরে সকাল ও হয়েছে।হুহু ঠান্ডা বাতাস, এর মধ্যেই গাড়ি ছেড়ে দিল! গাড়ি দুটো, একটা চার সীটের ছোট টয়োটা,একদম নতুন দেখতে আর একটা টাটা, গায়ে নাম না লেখা থাকলে পাজেরো বলেই চালিয়ে দেয়া যেত।আমি সামনের ছোট গাড়িতে। তার পর ক্রমাগত উপরে উঠতে শুরু করলাম!ট্রেনে না এসে কি ভুল করেছি তখনি টের পেলাম।গাড়িতো ঘুরে ঘুরে পাহাড়ে চড়ছে, আমরা হচ্ছি সমতলের লোক, এমন রাস্তায় চলাচলের অভ্যাস তো নেই।গাড়ী মোড় না ঘোরার সঙ্গেই পেটের ভেতর যেন গুলিয়ে উঠছিলো, বমি চেপে রাখা দায়!বাইরে অবিশ্বাস্য সুন্দর প্রকৃতি, এত সুন্দর! পাহাড়ের গায়ে রাস্তা, গাছপালা, নীচে ছোট ছোট ঘরবাড়ি আর এদিকে গাড়ির ভেতরে আমরা ধুকছি, বমি আটকে রাখার প্রানান্ত প্রচেষ্টা!অবশ্য পরে ঠিক হয়ে গিয়েছিল।

অনেকক্ষন নিরিবিলি রাস্তায় চলার পরে একটা রেস্তোরা চোখে পড়ল, গাড়ি থামালাম, চা খেলাম ।চারপাশের অসম্ভব সুন্দর প্রকৃতি দেখে কি করবো ভেবে পাচ্ছিলাম না, বিস্ময়ভূত হবার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল আগেই!কতক্ষন পথ চললাম মনে করতে পারছিনা, শিমলা এসে পৌছলাম একদম দুপুরে!রিসিভ করতে হোটেলের গাড়ি এসে হাজির!হোটেলে ঢুকে আরো অবাক হওয়ার দশা।হোটেলের রিসেপশন হচ্ছে সবার ওপর তলায়, রাস্তাটা নীচ থেকে ধীরে ধীরে উঠে গেছে হোটেলের চুড়ায়। সুতরাং আমরা সবার ওপর তলায় প্রথমে ঢুকলাম আর লিফটে করে নীচে এসে রুমে ঢুকলাম! আহ! কি শান্তি!


































চলবে.....


সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১০ রাত ১:২১
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×