somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো, এর উপর যুদ্ধের ফলে বিমানে ব্যাবহৃত জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এবার আর ভেসে থাকতে না পেরে সম্পূর্নই ডুবে গেলো । স্পিরিট বিগত ৩৪ বছর ধরে, প্রধানত আমেরিকার ভিতরে ও গোটা কয়েক বিদেশী শহরে অন্যদের তুলনায় যথেষ্ট কম ভাড়ায় যাত্রী বহন করছিল। ফলে অসংখ্য যাত্রী স্পিরিট ব্যবহার করতো। হটাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে, অনেকে বিভিন্ন শহরে গিয়েছেন, এখন ফিরার ফ্লাইট নেই ! এমনকি বিমানের পাইলট, বিমান কর্মী যারা অন্য এয়ারপোর্টে বিমান নিয়ে গিয়েছেন তাদের বাড়ি ফেরার ফ্লাইটও নেই। সামনে যাদের কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল, স্পিরিটের টিকেট কিনেছিলেন, সে টিকেট এখন বাতিল ! আর স্পিরিটে কর্মরত প্রায় ১৫ থেকে ১৭ হাজার লোক হারালো তাদের চাকরি !

স্পিরিট তাদের ওয়েবসাইটে দুঃখ প্রকাশ করে তাদের অনন্যোপায় হয়ে সার্ভিস বন্ধ করে দিয়ে টিকেটর টাকা ফিরিয়ে দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

স্পিরিট এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ফলে উদ্ভুত এমন পরিস্থিতিতে আরেকটা বিমান সংস্থা, আমেরিকান এয়ারলাইন্স, কিভাবে স্পিরিটের ক্ষতিগ্রস্ত এ অসংখ্য যাত্রী ও বিমান কর্মীদের সহায়তা করতে এগিয়ে এলো, সেই আমার এ লেখার মূল বিষয়।

আমেরিকান এয়ারলাইন্স কী কী পদক্ষেপ নিচ্ছে সে নিচে দেয়া হলো, এটি ওদের ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞপ্তির সরাসরি অনুবাদ !

"আমেরিকান এয়ারলাইন্স স্পিরিট এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও কর্মীদের সহায়তা করতে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা প্রশাসনের সঙ্গে, যার মধ্যে পরিবহন বিভাগও রয়েছে, যোগাযোগ রাখছি, স্পিরিটে ভ্রমণকারী সাধারণ জনগণ এবং বিমান কর্মীদের অসুবিধা লাঘবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা নিয়ে আলোচনা করছি।

যেসব যাত্রীর ভ্রমণ ব্যাহত হতে পারে তাদের সহায়তার জন্য, যেখানে আমেরিকানও সরাসরি (ননস্টপ) সেবা দেয় স্পিরিটের সেই রুটগুলোতে আমরা দ্রুতই “রেসকিউ ভাড়া” চালু করেছি । স্পিরিট বর্তমানে যে ৭২টি বিমানবন্দরে সেবা দেয়, তার মধ্যে ৭০টিতে আমেরিকান সেবা প্রদান করে, এবং স্পিরিট যে নির্দিষ্ট রুটগুলো পরিচালনা করে তার মধ্যে ৬৭টিতেও আমেরিকান সেবা রয়েছে। এছাড়াও, আমরা অতিরিক্ত সক্ষমতা যোগ করার সম্ভাবনা পর্যালোচনা করছি—এর মধ্যে বড় আকারের বিমান ব্যবহার এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা অন্তর্ভুক্ত—যাতে যত বেশি সম্ভব ক্ষতিগ্রস্ত যাত্রীকে সহায়তা করা যায়।

স্পিরিট এয়ারলাইন্সের যেসব গ্রাহক আমেরিকানে ভ্রমণ বুক করতে চান, তাদেরকে আমেরিকান এয়ারলাইন্স অ্যাপ বা aa.com-এর মাধ্যমে সরাসরি বুক করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

আমেরিকান এয়ারলাইন্স কর্মসূত্রে ভ্রমণে থাকা এবং ক্ষতিগ্রস্ত স্পিরিট কর্মীদের পরিবহন সহায়তা প্রদানের জন্য কাজ করছে। পাশাপাশি, যোগ্য স্পিরিট কর্মীদের আমেরিকান এয়ারলাইন্সে স্বাগত জানাতে আমরা আগ্রহী। এ উদ্দেশ্যে, আমেরিকান এয়ারলাইন্স দলে যোগ দিতে আগ্রহী স্পিরিট কর্মীদের জন্য একটি মাইক্রোসাইট চালু করা হয়েছে, এবং আগামী কয়েক সপ্তাহে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে।

আমরা জানি, এটি স্পিরিট এয়ারলাইন্সের কর্মী ও তাদের গ্রাহকদের জন্য একটি কঠিন সময়, এবং আমেরিকান এয়ারলাইন্স যেকোনোভাবে সহায়তা করতে প্রস্তুত।"

একজনের বিপদে আরেকজনের এমন উদার সহায়তা নিয়ে এগিয়ে আসা নিঃসন্দেহে এক অনুকরণীয় উদাহরণ।শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, ব্যাক্তি পর্যায়ও এ ধরণের মনোবৃত্তির প্রসার সমাজে শান্তি শৃঙ্খলা বিস্তারে সহায়ক হবে।




সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৬:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×