somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুঃ গোলাম মোর্শেদ (উজ্জ্বল)
নিজেকে বোঝার আগেই মনের মধ্যে একটা চেতনা তাড়া করে ফিরতো। এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, একটা বিপ্লব দরকার। কিন্তু কিভাবে?বিপ্লবের হাতিয়ার কি? অনেক ভেবেছি। একদিন মনের মধ্যে উঁকি দিয়ে উঠলো একটি শব্দ, বিপ্লবের হাতিয়ার 'কলম'।

আত্মকেন্দ্রিক মানুষ

০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের মধ্যে নানা প্রবৃত্তির মানুষ রয়েছে।এরমধ্যে আত্মকেন্দ্রিক মনোবৃত্তি সম্পন্ন মানুষ একটি অন্যতম উল্লেখযোগ্য বিশেষ শ্রেণী। এই শ্রেণীর মানুষ আমাদের চারপাশে অহরহ ঘোরাফেরা করে কিন্তু চিনতে পারিনা । এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল এরা নিজের স্বার্থ ব্যতীত অন্য কিছু চিন্তা করতে পারেনা। এদের চিন্তার সমস্ত জগতটাই নিজেকে ঘিরে।ভোগবাদী জীবন যাপন করা এদের জীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। নিজের সমস্যা ব্যতীত বন্ধু,প্রতিবেশী,সংসার,সমাজ,রাষ্ট্র ও বিশ্বের সমস্যা এদের কাছে গুরুত্বহীন।এরা ততোটুকু সমাজের অন্য মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যতটুক তার প্রয়োজন। এমন মানুষদের একটি ভয়ংকর চারিত্রিক বৈশিষ্ট্য হল, কথার অতি মিষ্টতা। যা শিকারির ফাঁদে রাখা লোভনীয় খাবারের মত।এরা যখন কোন প্রয়োজন বা স্বার্থের জন্য কোন মানুষের সঙ্গে মেশে তখন এতোটাই নম্র ভদ্র আচরণ করে যে রক্তের অতি আপন মানুষদের থেকে তাকে বেশি আপন মনে হবে।এরা নিজের সমস্যা অশ্রু জলে ভিজিয়ে এমন ভাবে অন্যের কাছে প্রকাশ করে তাতে যেকোন পাথরসম হৃদয়ের মানুষেরও মানবিকতা জেগে উঠবে এবং তার সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করবে ।অতীব স্বার্থের প্রয়োজনে এরা প্রভুভক্ত কুকুরের মত অন্যের পা চেটে দেবার জন্যও উদগ্রীব থাকে।এদের এমন আচরণ ও কথায় মনে হবে, আপনার বিপদে সে জীবন বাজি রাখতেও প্রস্তুত, কিন্তু ধ্রুব বাস্তবতা হল প্রয়োজন হাসিল হলে এরা পেছনের দৃশ্যপট বেমালুম ভুলে যায় এবং উপকারীর সঙ্গেই প্রতাপশালী স্বৈরশাসকের মত আচরণ করে। আর যদি মনে মনে ভাবে ওই উপকারীর দ্বারা বিন্দু পরিমাণ স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে বাস্তবতা পর্যবেক্ষণ ও নিরীক্ষণ ছাড়াই সন্দেহের বশবর্তী হয়ে ঐ উপকারীর বুকের উপর বসে ছুরি মেরে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না।

আমাদের বাস্তব জীবনে এমন প্রবৃত্তির মানুষদের সঙ্গে আমরা নানা সম্পর্ক ও চুক্তিতে জরিয়ে সময় অতিবাহিত করি, কিন্তু সহজে চিনতে পারিনা।কেউ হয়তো দ্রুত এমন মানুষদের আবিষ্কার করতে পারে, কারো আবিষ্কার করতে করতে জীবনের মূল্যবান অনেক সময় পার হয়ে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। জীবনের যে সময়ই হোক এমন মানব আকৃতির গোখরা সাপ আবিষ্কারের সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করা উচিত। তা নাহলে এদের বিষাক্ত ছোবলে মৃত্যু অনিবার্য...।।

কোন মানুষের কথা ও আচরণ দ্বারা প্রলুব্ধ হয়ে কোন চুক্তি বা বিশেষ সম্পর্ক স্থাপনের পূর্বে তার পেছনের কর্মকাণ্ড বিবেচনায় আনা জরুরী। কারণ অধিকাংশ ক্ষেত্রে, প্রতারক,অকৃতজ্ঞ ও আত্মকেন্দ্রিক, ভোগবাদী মানুষদের স্বার্থ উদ্ধারের প্রধান পূঁজি হচ্ছে কথার অতি মিষ্টতা এবং আচরণের অতি নম্রতা ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×