somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩ বছর পর সেই মিনহাজকে খুজে পেলাম...

১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিনহাজের কথা আপনাদের অনেকেরী মনে থাকার কথা। আমার সাথে যারা অনেকদিন যুক্ত আছেন তাদের মাঝে মাঝেই বিরক্ত করেছি মিনহাজের সন্ধান চেয়ে, ওর সাথে থাকা স্মৃতি শুনিয়ে। মিনহাজুল আবেদিন সোহান। বাড়ি শেরপুরের নালিতাবাড়িতে। একই এলাকার হওয়াতে পরিচিত এক ভাই যার খোজে মানুষ অব্দি লাগিয়েছিলেন তার এলাকায়। কিন্তু পাওয়া যায় নাই।


বর্তমানে মিনহাজ

কাশেম বিন আবুবকর এর সেই ছোট্ট পাঠক এখন অনেক বড় হয়েছে। বিয়েও করেছে গত ফেব্রুয়ারিতে। পুরোদস্তুর ব্যবসায়ী এখন ক্লাশের সেরা ছাত্রদের একজন সেই মিনহাজ।
শেষ তাকে বিদায় দিয়েছিলাম বরিশাল লঞ্চঘাটে। আজ থেকে ১৩ বছর আগে। বাসায় গিয়ে পরের দিন ফোন দেয়ার কথা ছিল। তবে সেই ফোন এল গতকাল, ১৩ বছর পর।

বেচে থাকলে মিনহাজকে আমি খুজে বের করব, এই ছোট পৃথিবীর মাঝে। খুব শক্ত করেই আটঘাট বেধে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সব চেষ্টা যখন বৃথা হচ্ছিল, ভেবেছিলাম দেশে আসলে আমি নিজে যাব ওর জেলায়, খুজেতে।

মাঝে মাঝেই আমি ওর নাম বিভিন্ন ভাবে লিখে সামাজিক মিডিয়াতে খুজতাম। শতবার খুজেও যখন না পেলাম তখন মনেই করে নিয়েছিলাম যে, হয়তো সেইও তার আইডির নাম দিয়েছে 'শেরপুরের পোলা' কিংবা 'বাংলার বাঘ' অথবা এমন অন্য কিছু। যেমনটা হয় আর কি আজকাল।

কিন্তু না, গতকাল অনেক চেষ্টা করে নামের সঠিক বানান বসিয়ে খোজ বাক্সে চাপ দিতেই সামনে চলে আসল। শুরুতে বাড়ন্ত শরীর আর দাড়ির চাপে একটু বুঝে নিয়ে সময় লাগলেও সেটা খুব বেশিক্ষন না। বুঝে ফেললাম এই তো সেই মিনহাজ যাকে আমি গত ১৩ বছর ধরে খুজছি। যে মিনহাজের সাথে কেটেছে শৈশবের দিন গুলো। হুজুরের চোখ এড়িয়ে উপন্যাস পড়া। উপন্যাস লিখতে অব্দি শুরু করা। ছারছিনার লিল্লাহ বোডিং এর লাইনে প্রতিদিন একসাথে দাঁড়িয়ে থাকা। ৩ মাস পর যখন হুজুর রুম পরিবর্তন করে দিতেন তখন আমার যেন একরুমে দেয় আমাদের সেই তোড়জোড় করা। স্বরূপখালী বাজারে গিয়ে ২ জন মিলে একটা মোগলাই খাওয়ার ভান করে পুরো বাংলাদেশের খেলার দেখা। আরো কত কত কি...।


১৩ বছর আগের মিনহাজ

খুজে পেয়েই যথাযথ আধুনিক চিঠি পাঠালাম তার চিঠির বাক্সে গিয়ে। সন্ধায় ফিরিয়ে দিল তার উত্তর। এরপর ১৩ বছর আগে দেয়া সেই কথা রেখে কল দিল। কথা হল, অনেক সময়। অনেক স্মৃতিচারণ। সেও খুজেছিল আমাকে। বলছিল, "এতগুলো বছর গেলেও আমি কোন দিন ভুলি নাই তোমার নাম। যখন প্রথম ফেইসবুক চালানো শুরু করি তখনও খুজেছি। তবে জীবন সংগ্রামের বাস্তবতায় নতুন অধিকার সামনে চলে এসেছিল।"

ঘটনাটা আমাদের পাশে থাকা আমাদের স্ত্রী'রা সহ আপনাদের অনেকের কাছেই হয়তো কোন অর্থ বহন না করতে পারে। তবে আমাদের জন্য একটা জীবনের একটা অংশ। কারন এটা আমাদের গল্প।

এখন অপেক্ষা সারসরি সাক্ষাতের। "দেশে গেলে বউ নিয়ে তোর বাড়ীতে বেড়াতে আসব", বলে দিয়েছি। আরো বলে দিয়েছি, "১৩ বছরের অতিত আর তোর সাথে কাটানো দিনগুলোর আলোকপাত করত সেই অধ্যায়ে"।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×