somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশে একটি "মেধা হত্যার" ভূখন্ড...

০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ‍্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে দুটি লেকচারার পদের জন‍্য আবেদনকারীদের মধ‍্যে পাঁচজন পিএইচডি করা প্রার্থী ছিলো। কিন্তু তাদের কাউকে তো নিয়োগ দেয়া হয়নি। এমন হবে, এটা তো সবাই জানতো। যারা আবেদন করেছে, তারাও জানে। তবুও হয়তো করেছিলো, স্বপ্ন নিয়ে। আশা নিয়ে।


যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে পিএইচডি করা ড. মোরশেদা মাহবুব, যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা ড. শুভ্র প্রকাশ নন্দী, ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা ড. জিনাত জেরিন হোসাইন ও ড. জান্নাতুল ফেরদৌস এবং ঢাবি থেকে পিএইচডি করা ড. শারমিন জামান ইমনকে বাদ দেয় বাছাই বোর্ড। —কী চমৎকার না বিষয়টা!
তাহলে কাকে নিয়োগের সুপারিশ করা হয়েছে? —যাদের সাথে ডিপার্টমেন্টের রাজনৈতিক প্রভাবশালী শিক্ষকের পরিচয় আছে, সম্পর্ক আছে, কিংবা যাদের সাথে সরকারী দলের নেতাদের সম্পর্ক আছে।
অথচ, এই যে ছেলে-মেয়েগুলো যারা বিদেশ থেকে পিএইচডি নিয়ে গেলো, তারা যদি দেশে ফিরে না যেতো, তাহলে আপনারা তাদের চৌদ্দগুষ্ঠিকে গালাগালি করতেন। —বলতেন, ওরা দেশের টাকায় পড়াশুনা করে বিদেশে গিয়ে সাদা চামড়ার কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে।
পিএইচডি করে কেউ কোন দেশে লেকচারার হয় না। পিএইচডি-পোস্টডক থাকলে সরাসরি এসিসট‍্যান্ট প্রফেসর হয়। চীন দেশে সরাসরি এসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হওয়া যায়! কিন্তু ওরা পিএইচডি করে নিজের দেশে লেকচারার পদে আবেদন করেছিলো! অথচ ওদের বন্ধুরা কিন্তু কোন ডিগ্রি-মিগ্রি ছাড়াই ওখানে এসোসিয়েট প্রফেসর হয়ে বসে আছে।
বিশ্ববিদ‍্যালয়ের র‍্যাঙ্কিং মায়ের হাতের মোয়া না! বাংলাদেশের কোন বিশ্ববিদ‍্যালয়, এশিয়ার র‍্যাঙ্কিং-এ যদি পাঁচশতের মধ‍্যেও থাকে, তাহলেও আমি সন্দেহ করবো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাইবো কারা, কিভাবে, কোন ক্রাইটেরিয়ায় এই র‍্যাঙ্কিং করেছে। এগুলো প্রাচ‍্যের (মানে ব-দ্বীপের) হার্ভাড, এমআইটি আর অক্সফোর্ড হয়ে থাকারই যোগ‍্য।
আওয়ার কান্ট্রি ইজ এ ল‍্যান্ড অব ব্রিলিয়ান্ট মাইন্ড কিলার!

লিখেছেন: রউফুল আলম।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৮
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×