somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্দিষ্ট সময় পর পর সুন্দরবনের বাঘ শুমারি হয়, কিন্তু এত বছর হয়ে গেলেও আমাদের এখানে আদমশুমারি হয় নি

১৫ ই জুলাই, ২০১১ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনছিলাম বিবিসি বাংলায় রাত সাড়ে দশটার খবর। ছিট্-মহলের উপর বিবিসি্র সাংবাদিক কাদির কল্লোলের করা এক রি্পোর্ট এ জনৈক ছি্টমহলবাসী এক প্রশ্নের উত্তরে এ ধরনের মন্তব্য করেন।
হতে পারে এটা একজন ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি। কিন্তু সার্বিক ভাবে চিন্তা করলে এই মন্তব্যের ভিতর দিয়ে তাদের বাস্তব দুর্দশার চিত্রই ধরা পড়ে।

বাংলাদেশ-ভারত সরকার যৌথ উদ্যোগে সীমান্তবর্তী ছিটমহলগুলোয় আদমশুমারি নিঃসন্দেহে একটি ভাল প্রচেষ্টা।
কিন্তু এরকম হাজারো সুযোগ-সুবিধা যা মূল-ভূখন্ডের বাসিন্দা হিসেবে আমরা ভোগ করি কিন্তু শুধুমাত্র ছিটমহলের বাসিন্দা হওয়ায় নিজ দেশের প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও তারা তা পারেনা।এরকম অন্যান্য বিষয় গুলোর প্রতিও সরকারের মনযোগ দেওয়া উচিৎ।

বাংলাদেশ কিম্বা বিভিন্ন দেশের ছিটমহল সম্বন্ধে আমার জ্ঞান খুবই সামান্য। সরল বাক্যে স্বীকার করলে আমার কাছে পূর্নাঙ্গ তথ্য নেই তারা কোন কোন অধিকার থেকে বঞ্ছিত ।
কিন্তু এটা জানি তারা প্রকৃতপক্ষেই আমাদের থেকে অনেক বেশি অবহেলিত দুই দেশের সরকারের কাছেই।
তাহলে প্রশ্ন উঠতে পারে এই অপূর্ণ জ্ঞান নিয়ে এরকম একটা দীর্ঘস্থায়ী এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে লেখার ভিত্তি কী।
এর উত্তরে আমি একটা কথাই বলতে পারি তাহল এ ধরনের গায়ে না লাগানো ব্যাপারই আমার কাছে পীড়াদায়ক হয়ে উঠে আমি যখন চিন্তা করি আমি যদি জন্মাতাম এরকম কোন একটা ছিটমহলে তাহলে আর দশজন ছিটমহলওবাসীর মত আমিও থাকতাম অধিকার বঞ্ছিত, নিগৃহীত।

বিশ্বের অন্যান্য দেশের ছিটমহলের ব্যাপারে না গিয়ে শুধু মাত্র বাংলাদেশ ভারত ছিটমহল সম্বন্ধে বলতে পারি অন্যান্য দেশের মত আমাদের দুই দেশের সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, ভোগৌলিক পরিবেশ প্রায় একই রকম। এইরকম একটা পরিবেশে ছিটমহলের জায়গা বা অধিবাসী স্থানান্তর একটা ভাল সমাধান হতে পারে। কিম্বা এর চেয়ে আরও গ্রহনযোগ্য, আরও কার্যকর সমাধানও হয়তো বা থাকতে পারে। সকলে সচেতন হলে এই সমস্যর সমাধান করা কঠিন কিছু না।

আমার এই লেখাটা অন্যান্য সম্পর্কিত বিষয় সম্বন্ধে আগ-পিছু বিবেচনা না করেই সম্পূর্ন আবেগ নির্ভর লেখা। আর আমার আবেগের জায়গা থেকে একটা কথাই জানি , একবিংশ শতাব্দীর মানুষ হিসেবে সভ্যতার সকল সুবিধা ভোগ করে কিছু মানুষকে স্থুল কিছু অজুহাতের দোহাই দিয়ে সভ্যতার অগ্রযাত্রা থেকে বিছিন্ন করে রাখার কোন অধিকার আমাদের নেই।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১১ রাত ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×