যখন একটু বড় হলাম , এই ৫ কি ৬ বছর বয়স , তখন থেকেই বুঝতে শুরু করলাম ছেলে আর মেয়ের তফাৎ । খুব রাগ লাগত যখন একটা সময় হটাৎই আমার বাইরে গিয়ে খেলার বয়সটা চলে গেল আর আমি হলাম চারদেয়ালে বন্দী। খুব খারাপ লাগতো। ভাবতাম, " কেন যে মেয়ে হলাম। ছেলে হলে কত ভালো হতো। খেলতে পারতাম । ঘুরতে পারতাম । " আরেকটু বড় হবার পর মনে হত , " কেন মেয়েদের এতো দূর্বল করে বানিয়েছে বিধাতা?? " অনেক ক্ষোভ জমা থাকতো মনে । কিন্তু একটা সময় এই আমিই আমার ছোটো বোনটাকে ঠিক আমার মা যেমন আমাকে সবসময় চোখে চোখে রাখত সেভাবে সবসময় দেখে রাখতাম। এ এক অদ্ভুত রূপান্তর যেন। এখন বুঝি মেয়েদের কেন এতো দূর্বল করে বানিয়েছে বিধাতা। কারণ মেয়েরা মা । আর মায়ের শক্তিই হল ভালোবাসা। কি অপরিসীম ভালোবাসা , মায়া , মমতা যে প্রতিটি মেয়ের মাঝে বিধাতা ভরে দিয়েছেন তা শুধু একজন মেয়েই ভালো বুঝবে। যখন একজন অপছন্দের মানুষের কষ্টেও তার জন্যে চোখে পানি আসে তখন বুঝি আমার ভিতরে ভালোবাসার কত গভীর সমুদ্র আছে। যখন অপরিচিত কারো বিপদে নিজের সব ভয় ভুলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেই তখন বুঝি ভালোবাসার শক্তিই সবথেকে বড় শক্তি । যখন আমার মাকে দেখি আমাদের বিপদে সব বাধা ভেঙে আমাদের পাশে দাড়াতে তখন বুঝি মা যেমন ভালোবাসতে জানে তেমন সেই ভালোবাসাকে রক্ষার জন্যে লড়তেও জানে । এখন ভাবি, ধন্য জন্ম আমার , যে মায়ের কোল থেকে জন্মেছি একদিন তেমনই আরেকটা হয়তো আমার কোলে জন্মাবে , এর চেয়ে বেশি সুখ আর কিছুতেই নেই। যারা কন্যা ভ্রূণ নষ্ট করেন তাদেরকে বলছি, যদি আমার একটি সন্তানও হয় আমি চাইব সে যেন মেয়েই হয়।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।