তুমি আর আমি পাশাপাশি বসে যাচ্ছি চলে
নেটওয়ার্কের বাইরে ।
যেখানে কেউ পারবে না জ্বালাতে আমাদের
মুঠোফোনে কড়া নেড়ে।
পাশের সিটের বুড়ো চাচার কড়া চোখের চাওয়াকে
বুড়ো আংগুল দেখিয়ে,
তোমার কাঁধে মাথা রাখি আমি,
সব দ্বিধা এড়িয়ে।
ভাবি এভাবেই যদি কেটে যেত সারাজীবন,
জানি তা শুধুই কল্পনা আমার,
তোমার আমার রাস্তা নয়তো এক,
পথ আমাদের আলাদা চলার।
দুনিয়া থেকে আলাদা,
নেটওয়ার্কের বাইরে ,
যদি এভাবেই দিন কাটত,
পাশে রেখে তোমারে।
সবাই বলে, কাছে থাকুন,
আমিও বলি, "শুধু কয়েকটা দিন নেটওয়ার্কের বাইরে রাখুন।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




