ক্লাস নাইন-টেনে উঠলেই সব ছেলেমেয়ের মনেই একটা সুপ্ত ইচ্ছা জেগে উঠে। রাস্তাঘাটে বিপরীত লিঙ্গের কাউকে দেখলেই কেন জানি ভালো লেগে যায়। ছেলেরা হা করে মেয়েদের দেখে আর সুশীলা মেয়েরা লুকিয়ে লুকিয়ে তার দিকে তাকিয়ে থাকা ছেলেটাকে চোরাচোখে দেখে। শুরু হয় "খোঁজ- দা সার্চ"। এই সার্চের শেষ হয় কারো কয়েক মাসে কারো কয়েক বছরে। প্রেম পিরীতির ব্যাপারে আমি আবার খুবই ক্লাসিক মুভির মত ছিলাম। ভালোবাসা হবে সারাজীবনের, এই আর কি। কিন্তু সবাই একদিন বুঝতে পারে যে এটা শুধুই একটা ভুল ধারণা। ভালোবাসা হচ্ছে ফারুকী সাহেবের সিনেমা "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" এর মত। ভালোবাসা শুধুই কনফিউশন।আমি তাকে , সে আরেকজনকে, আরেকজন আবার আরেকজনকে ভালোবাসে। তো বয়সের দোষে আমিও একজনকে শয়নে স্বপনে দেখতে শুরু করলাম। এবং প্রায় ২ বছর চুপ থাকার পর আর টিকতে না পেরে তাকে বলে বসলাম। সে শুধুই হাসল , কিছু বলল না। প্রায় ৬ মাস পর হঠাৎ সে মুঠোফোনে আমাকে জবাব দিল হ্যা সূচক । আমি তো মহাখুশি। যাই হোক এই কাহিনি ৬ মাস ও টিকেনি। কারণ সে আসলে ভালোবাসতো আরেকজনকে, আর সেই আরেকজন ছিল কনফিউজড্ । অবশ্য এটা ঐ "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" মুভি রিলিজ পাওয়ার ও আগের সময় ছিল। তাই ফারুকী ভাইয়ের আমার উপর মামলা করার কোনো সুযোগ নাই, উল্টা আমার আছে।ঐখানেই ক্লাসিকের স্বপ্নভঙ্গ ।
এইবার শুরু হল ফারুকী পর্ব। সে আমাকে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করে না। সে আমার জন্যে সব করে কিন্তু আমাকে সেটার কথা মনেও করিয়ে দেয়। আর আমিও কম যাই না। সারাদিন ঝগড়া করি, বলি "ব্রেকআপ"। তখন ছ্যাঁক খাওয়া গান আর ছোখের জল। কিন্তু আবার ফোন করে "প্যাচআপ"। এভাবে কয়েকমাস। আর একদিন প্যাচআপের প্যাচ একেবারেই খুলে গেল। ফারুকী পর্বও ফেল ।
মানুষের জীবনের সাথে সিনেমার এত মিল থাকবে আগে হলে আমিও বিশ্বাস করতাম না। কিন্তু এখন করি। ভালোবাসা আসলেই ভালো না। গুরুজনেরা ঠিকই বলেন । জয়তু একাজীবন (সিঙ্গেলিজম) [যদিও ছ্যাঁক খাওয়া গান চলতেছে জোর তালে আমার রুমে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




