somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা, স্রষ্টারা..

২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি সন্তান যখন জন্মায় তখন তার বাবা-মার অনুভূতি কেমন হয়?
পিতা মাতা যখন সন্তানের ছোট্ট নরম হাত পা নাড়াচাড়া করে, তখন কি তাদের মনে হয় যে এই হাত-পা তাদের বানানো?

কৃষক মাসব্যাপী পরিশ্রম করে যখন ক্ষেতে গিয়ে প্রথম ফসলটি ছোয়, কেমন লাগে তার?

একজন ইন্জিনিয়ার যখন রাতদিন জেগে, আধপেটা খেয়ে তার ডিজাইন করা যন্ত্রটি নিখুঁতভাবে তৈরী করে তাকিয়ে দেখে, কি অনুভূতি হয় তার?

কবি যখন তার শরীরের, আত্মার রন্ধ্র গুলো থেকে একটি কবিতা উজার করে দেয় তার খাতায়, সে কি পার্থিব কোন আনন্দ পায়?

বিজ্ঞানী, সে কোন নেশায় প্রচলিত সংসারসুখ ত্যাগ করে? কি পায় সে?


আমি এদেরকে নিজের সাথে মেলানোর চেষ্টা করি। যখন আমি একটি প্রোগ্রাম ডিজাইন করি, লিখি, তাৎক্ষণিক কোন অনুভূতি হয়না। অনেকদিন পর যখন ওই প্রোগ্রামটাই আবার খুলি, কেমন একটা বোধ হয়, ঠিক বুঝতে পারিনা। মনে হয়, এটা আমার লেখা, এর নাড়িনক্ষত্র আমি জানি। কখন এটা কিরকম আচরণ করবে তা আমি আগেই বলে দিতে পারব। এটা যেন আমার মস্তিষ্কের কোন অংশ, যার অস্তিত্ব ছড়িয়ে আছে আমার নিউরনে নিউরনে। মনে হয় এ যেন আমার সন্তান, যাকে আমি সৃষ্টি করেছি আমার দশ আঙ্গুলে।

কোন শব্দে এই অনুভূতিকে প্রকাশ করা যায়? 'নান্দনিক', 'অপার্থিব', 'অলৌকিক'..কোনটা যুতসই আমি জানিনা। একমাত্র যারা কিছু সৃষ্টি করেছেন তারাই অনুভূতিটা বুঝতে পারবেন।

আচ্ছা, স্রষ্টা যদি থাকত তাহলে এই সুবিশাল মহাবিশ্ব সৃষ্টি করে কেমন লাগত তার?

আমি নাস্তিক। কিন্তু যদি ঈশ্বর থাকত তবে তার সামনে দ্বিধাহীন কণ্ঠে বলতে পারতাম.....

"আমি মানুষ, আমি জানি তোমার সৃষ্টি অনুভূতি কি, আমার সে অনুভূতি ক্ষুদ্র হলেও আছে...

"আমরা, স্রষ্টারা, তোমার চেয়ে অন্তত এই অংশে কম নই। "


সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×