কাছে এসে ফিরে গেছে।
ঘন্টাধ্বনির ডায়ালে উরুমুগ্ধ ছেঁড়া পৃষ্ঠার ভাজ খুলে দেখেছি
সূচবিদ্ধ আপেলের ত্বকে সেই পুরনো গলির মোড়
বাঁকা রাস্তার পাশে ধুলোর স্তন,
আর আমাদের যুবক -যুবতী দেওয়ালে জন্ম নেয়া পরগাছা
সারারাত জেগে থেকেই নিশ্চুপ জানালার শোক ভুলে
ফিরে যাওয়া দেখেছে।
নীলমন্ত্রণায় ঘোড়ার খুরে যেসব মাধবীগন্ধের আয়না
এবং অভিশপ্ত মুখ উড়ে আসছে
আমাদের উঠোনে,
তাদের জন্য বীর্যহীন চিত্রশিল্পীর আঙুলগুলো কেটে রাখছি
উনুনের পাশে।
কাঠঠোকরার অস্পষ্ট ছবি আঁকছেন যে কাঠমিস্ত্রি
কাঠেরই অন্তরে, তাঁর শিরার ভিতর তুমুল নদীউচ্ছলতা
ছিটকে যেতে চাচ্ছে
সান্ধ্যস্নানের জলে। ফিরে আসছেন রাহুমায়া
ডায়ালে ডায়ালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


