মাহমুদ দারবিশের কবিতা
রিটা আর আমার চোখের মাঝখানে
একটা রাইফেল
আর রিটাকে যারা জানে
তারা প্রার্থনায় বসে হাঁটু মুড়ে
মধু-রঙা তার ওই নিষ্পাপ চোখগুলোর এশেকে
রিটাকে চুমু খেয়েছি আমি
যখন সে ছিল সজীব
আর আমার মনে আছে সে কিভাবে সাড়া দিত
আর আমার বাহুর নিচে তার প্রেমময় ফিতাগুলো কিভাবে হারিয়ে যেত
আর আমার মনে পড়ে রিটাকে
ঠিক যেভাবে একটা চড়ুই পাখি মনে রাখে তার ফিরতি পথ
আহ রিটা
আমাদের মাঝখানে সহস্র চড়ুই আর ছবি জেগে থাকে
জেগে থাকে আমাদের অভিসার কুঞ্জ
একটা রাইফেলের গুলিতে যেটা ঝাঁঝরা হয়ে গেছে
রিটার নামটা ছিল আমার মুখের মধ্যে সুস্বাদু ভোজের মতো
আর রিটার শরীর ছিল আমার রক্তে উন্মাদনা হয়ে
আর রিটার মধ্যে আমি বিলীন হয়ে ছিলাম দুইটি বছর
আর রিটা দুইটি বছর ঘুমিয়ে ছিল আমার বাহুতে
আর আমরা প্রতিশ্রম্নতি দিয়েছিলাম
সুন্দরতম পেয়ালার দিকে তাকিয়ে
আর আমরা আমাদের ঠোঁট পুড়িয়ে ফেলেছিলাম রাঙা ওয়াইনে
আর আমরা আরেকবার জন্মেছিলাম
আহ রিটা
এই রাইফেলের তাক কি আমার চোখ ফেরাতে পেরেছে তোমার থেকে
একটা বা দুইটা পলক ফেলা ছাড়া কিংবা কোন মধু-রঙা মেঘ?
কোন এক কালে
আহা, সেই গোধূলীর নিরবতা
সকালে জেগে দেখি চাঁদ চলে গেছে দূর কোনখানে
ওই মধু-রঙা চোখগুলোর সাথে সাথে
আর কোটালেরা ঝেঁটিয়ে বিদায় করেছে সব গায়কদের
আহ রিটা
রিটা আর আমার চোখের মাঝখানে_
একটি রাইফেল।
লেবানিজ সিঙ্গার ও কম্পোজার মারসিল খালিফের কণ্ঠে গাওয়া
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন
উত্তরা উত্তর
উত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ
উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।