somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি, মাওলানা ভাসানী ও একজন বিকারগ্রস্ত যুবক

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রমনার মোড়ে বহুক্ষণ ধরে অপেক্ষা করছি। এখন রাত প্রায় সাড়ে বারোটা, মাওলানা সাহেব বলেছেন বারোটায় উপস্থিত থাকতে। উনি লেট করার লোক না, আজকে করছেন। অতি আশ্চর্য ঘটনা।
পুরা রাস্তা শুনশান। ঢাকায় সাধারণত গাড়িঘোড়া সারারাত চলে, আজকে একটা গাড়িও নাই। শহরে কারফিউ নাকি কে জানে? আমি দেশের খবর তেমন একটা রাখি না। এমন থাকাই ভালো, নিরিবিলি। লোকজন দেখলে ইদানীং ভয় ভয় লাগে।
পা ব্যাথা করে আসছে। পৌনে একটা বাজে মাওলানা সাহেবের কোনও খবর নাই। হুজুর কি ভুলে গেলেন নাকি? একবার উঠে ভাবলাম চলে যাই। তারপর আবার বসে পড়লাম। থাক, এখন কাজ নাই তেমন। আরও কিছুক্ষণ অপেক্ষা করি, হুজুরের কোন কারণে হয়তো দেরী হচ্ছে।
হঠাৎ ঝপঝপ করে ডানা ঝাপটানোর আওয়াজ পেলাম। পেছনে গাছ থেকে একটা প্রমাণ সাইজের হুতুম প্যাঁচা এসে বসল আমার পাশে। মাথাটা নব্বই ডিগ্রী ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি কিছুটা ইতস্ততঃ করে বললাম...
-হুজুর আসছেন?
-বেয়াদব! এমনে কেই বড়দের লগে কথা কয়? সালাম কই?
প্যাঁচাটা মানুষের মতো কথা বলে উঠলো। বুঝলাম উনিই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
-আসসালামু আলাইকুম হুজুর। গোস্তাকি মাফ হয়। ভাবছিলাম আপনিই কিনা...তাই। হুজুর রাস্তায় অসুবিধা হয়েছে কি?
-না অসুবিধা হয় নাই। আমি সময়মত এসেছি। গাছের ডালে বসেছিলাম। তোমার পরীক্ষা নিতেছিলাম। দেখলাম চলে যাও নাই। তুমি পরীক্ষায় পাস। তোমাকে উপদেশ দেওয়া যায়।

আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। না যেয়ে ভালো করেছি। নাইলে মহা কেলেঙ্কারি হতো।
-হুজুর আপনার নির্দেশনা পাওয়ার যোগ্যতা আমার নাই। আমি খুবই আনন্দিত। আপনার আদেশ আমার শিরোধার্য।
-তেলামি বাদ দাও মিয়া। তেলামি দেশটারে খাইলো। তোমার অসুখের কি অবস্থা। মাথার ডাক্তারের দেয়া ওষুধ খাও রেগুলার?
-জ্বি হুজুর।
-মাশা আল্লাহ। কাজ হয় ঠিকম‌তো?
-জ্বি না হুজুর। কাজে দিলে আপনাকে দেখতাম কিভাবে?
-যুক্তির কথা বলেছে। এটা ভাবি নাই। বাদ দাও, আসল কথায় আসো। দেশে রাজনীতির খবর কি?
-হুজুর অবস্থা খুবই ভালো। কোথাও কোন সমস্যা নাই। লেভেল প্লেয়িং ফিল্ডে খেলা চলছে, হাফটাইম পর্যন্ত খেলার স্কোর ১-১।
-আলহামদুলিল্লাহ, তোমার খবর কি? এইবার ভোট দিবা?
-ছি ছি হুজুর। কি বলেন। তবা তবা। আমি যুবক মানুষ। আমার ফেসবুকে লেখা "আই হেইট পলিটিক্স"। ভোটের দিন শিশুপার্ক ঘুরতে যাব সিদ্ধান্ত নিয়েছি। রাজনীতি বড়দের ব্যাপার। এগুলায় আমরা ছাত্ররা নাক গলাবো কেন?
হুজুর গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণের নিরবতা। মাওলানা সাহেব বুঝতে পেরেছেন ব্যাপারটা। দীর্ঘ একটা নিশ্বাস ছেড়ে বললেন...
-দেশের অবস্থা কি খুবই খারাপ?
-জ্বি হুজুর।
-আর তোমরা বলতেছো তোমরা ছাত্ররা নাক গলাবা কেন?
আমি চুপ করে রইলাম। কিছু একটা বলতে গিয়েও বললাম না।
-তোমাদের মতো থাকতে অসহযোগ আন্দোলনে দশমাস জেল খাটছিলাম। আর তোমরা ভোটেই যাও না। বাহ! তোমাদের এগুলা বইলা লাভ নাই...কাগমারীতে পাকিস্তানীদের কইছিলাম, "আসসালামু আলাইকুম"। আজ তোমাদের বলতেছি আসসালামু আলাইকুম। আসি...

হুতুম প্যাঁচাটা উড়ে অন্ধকার গাছগুলোর দিকে চলে গেল। আমি সেইদিকে তাকিয়ে থাকলাম। অন্ধকার জমাট বেঁধেছে। খুব গাঢ় সেই অন্ধকার।

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×