somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা প্রজন্ম চত্বরে নেয়া ৮ ফেব্রুয়ারী ২০১৩-এর শপথ

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘সন্দেহ বা অবিশ্বাস কে নিয়ন্ত্রন কর, লড়াই সন্ত্রাস শাষন তথা মানুষ তোমার নিয়ন্ত্রনে’
জামায়াত চক্র, সামরিক শাষকেরা উপরের উল্লেখিত ফর্মূলাতেই কাজ করে, এই ফর্মূলা কাজে লাগিয়েই তারা ১৫ আগস্ট’৭৫ ঘটিয়েছে, ৭৫ থেকে ৯০ (জিয়া-এরশাদ) পর্যন্ত ভারত, আওয়ামী, মুজিব, ইসলাম বিষয়ক সন্দেহ উসকে দিয়ে এদেশের মানুষের উপর চালিয়েছে সামরিক শাষনের রোলার, এরাই গত ক’দিনের তান্ডব চালালো সরকারের উপর আমাদের আস্থা, সরকারী নীল নকশা, নাস্তিক আলোচনা ইত্যাদি ইত্যাদি সন্দেহকে কাজে লাগিয়ে... এখন প্রচার করবার চেস্টা করছে ইমরান এইচ সরকার-এর বাবা-দাদা রাজাকার...
শাহবাগ প্রজন্ম চত্বর আন্দোলনকে বিবিধ প্যাঁচালের প্যাঁচে ফেলে বিভ্রান্ত করবার প্রয়াস নেয়া হচ্ছে, আর সেটা সম্ভব হবে আমাদের পণ্ডিতি ফলানোর ইচ্ছার কারনে, পণ্ডিতি ফলাতে গিয়ে আমরা কাক ও শিয়ালের গল্পের মত সুকন্ঠি হতে গিয়ে ঠোটের মাংস খন্ডটি শিয়ালকে দিয়ে দিচ্ছি....
আসুন আমরা একদিন কোন স্ট্যাটাস দেবনা, খুব ইচ্ছে হলে স্বাধীনতা প্রজন্ম চত্বর বিরোধীদের বিভিন্ন পোস্ট-এ যুক্তিপূণ ও শালীন ভাষায় প্রতিবাদী কমেন্ট দেব ও ৮ ফেব্রুয়ারী ২০১৩-এ স্বাধীনতা প্রজন্ম চত্বরে নেয়া শপথটি নিজে বার বার উচ্চারন করবো ও সবার সঙ্গে শেয়ার করবো..
-----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
আমরা শপথ করছি- একাত্তরে যে সমস্ত ঘৃণ্য রাজাকার-আলবদর গণহত্যা ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণজাগরণের মঞ্চ গণমানুষের নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আন্দোলন চালিয়ে যাবে।
আমরা শপথ করছি- যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি এ দেশে নিষিদ্ধ ও তাদের এ দেশের নাগরিকত্ব বাতিল না করা পর্যন্ত আমরা রাজপথে ও অনলাইনে সোচ্চার থাকব।
আমরা শপথ করছি- পঁচাত্তরের পরে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন যে সমস্ত যুদ্ধাপরাধী, রাজাকার-আলবদরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের সকলকে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের আওতাধীন করার দাবিতে কাজ করব।
আমরা শপথ করছি- যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, ইবনেসিনা, ফোকাস, রেটিনা কোচিং সেন্টারসহ সব কিছুই আমরা বয়কট করব। আমরা মনে রাখব, এগুলোর মাধ্যমেই অর্থ সংগ্রহ করে তারা এ দেশে স্বাধীনতাবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এমনকি যেসব শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন তৈরি করে শিশুদের মাঝে স্বাধীনতাবিরোধী বিষবৃক্ষ বপন করছে, সেগুলোও বয়কট করব। এককথায় রাজাকার-আলবদরদের সকল ব্যবসায়িক-সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে কাজ করব।
আমরা শপথ করছি- দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়ে জামায়াত-শিবির যে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে তার জন্য তাদেরকে ভিডিও ফুটেজ ও সংবাদপত্রের ছবি দেখে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে যাব।
* আমরা শপথ করছি- যুদ্ধাপরাধীদের গণমাধ্যম, যেমন : দিগন্ত টিভি, নয়া দিগন্ত, আমার দেশ, সংগ্রাম পত্রিকা, সোনার বাংলা ব্লগ- এগুলো বয়কট করব। কোনো অফিসে কিংবা বাসায় যুদ্ধাপরাধীদের কোনো পত্রিকা রাখব না। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের গণমাধ্যমকে অনুরোধ করব, যুদ্ধাপরাধী ও তাদের তাঁবেদারদের বয়কট করুন।
আমাদের এই শপথকে কাজে রূপান্তরিত করতে হবে। সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় নিশ্চিত করার জন্য কাজ করে যাব। আমাদের কর্মসূচি চলছে, চলবে।
জয় বাংলা।

৮ ফেব্রুয়ারি ২০১৩, স্বাধীনতা প্রচন্ম চত্বর, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ
-----------------------------------------------------------------------------------------------
যারা পারেন এ শপথটি মুদ্রিত আকারে ছড়িয়ে দিন গ্রামে ও খেটে খাওয়া মানুষের মাঝে...
Click This Link
open with illustrator https://www.box.com/s/idv4g2gb6p10cmm984pc
open with illustrator https://www.box.com/s/tm7anmgm63egwzrjdw96
https://www.box.com/s/q5fowkzlbqlxdv6kflx2
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×