somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫ মার্চের কালো রাত্রী কি তাহলে কোন আনন্দ উৎসবের রাত্রী..??

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গত রাতের ছবি এটি । প্রায় দেড় লাখ টাকা খরচ করে আলোকসজ্জা করা হয় এই বিশ্ববিদ্যালয়ে । শুধু এই বিশ্ববিদ্যালয়ে নয় । বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানেও করা হয় এই আলোকসজ্জা । ডিসির বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এই আলোকসজ্জার আওতাভুক্ত ।

কিন্তু কেন..??
যতদূর জানি কোন আনন্দ উৎসবে এই ধরনের আলোকসজ্জা করা হয় । ২৫ মার্চের কালো রাত্রী কি তাহলে কোন আনন্দ উৎসবের রাত্রী..??

আমার ক্ষুদ্র মাথায় এতকিছু ঢুকে না । হয়তো এই আলোকসজ্জার অর্ন্তনিহিত কোন কারন আছে । যুদ্ধ করিনি, ইতিহাস ও জানি কম, কোন গণ আন্দোলন করিনি ভুল হয়তো হতে পারে ।

তবে প্রয়োজনের অতিরিক্ত এই আলোকসজ্জার টাকা দিয়ে অনেককিছুই করা যেত । আপনার এই আলোকসজ্জার টাকা দিয়ে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং খুব কষ্ট করে দিনাতিপাত করছেন তাদের পাশে কি দাড়ানো যেতো না..??

আপনারা যে চেতনা চেতনা করেন.., সেই চেতনাকে আমি ধ্বিক্কার জানাই । আমি চাইনি এত আয়োজন । আমি চাইনি কোন মুক্তিযোদ্ধা দূর থেকে এত আয়োজন দেখে পরিবার নিয়ে না খেয়ে ঘুমানোর চেষ্টা করবেন । আমি চাইনি যখন এই আয়োজনগুলো করার জন্য টাকা নিজের পকেট ভারী হবে । আমি চাইনি ফুল দিতে এসে কে আগে দিবে কে পরে দিবে সে নিয়ে গন্ডগোল হবে । আমি চাইনি এত উজ্জল রাজপথ….

শুধু চেয়েছিলাম যাদের ত্যাগে দেশ, তাদের সাথে থাকতে, তাদের পাশে থাকতে……
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×