আজকে একটু সময় হবে তোমার?
... না আজকে কাজ আছে।
ঠিক আছে তাহলে কালকে?
... ঠিক বলতে পারছিনা, তবে চেষ্টা করব।
কালকে যে কবে আসবে তা আমি জানি না। হয়তবা অনেকেই আমার মত জানেন না। আসলে আমরা সবাই খুব ব্যস্ত। নিজেকে নিয়ে, নিজের সুখের জন্য।আচ্ছা সুখ বলতে আমরা কি বুঝি?
দুবেলা দুমুঠু খেতে পাওয়া, নাকি বিলাশ বহুল জীবন যাপন করা। কোনটাকে আমরা সুখ বলতে পারি???
সুখের পিছনে ছুটতে ছুটতে, আজ আমরা আমরা ভুলেই গেছি কোনটা সুখ? দুই অক্ষরের একটি শব্দ সুখ যা আমাদের দু চোখের ঘুম কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে আমাদের আমাদের সময়, আমাদের সব সব সবকিছু।
একটি ভেবে বলেন তো সুখের দেখা কি কেউ পেছেন? যার একটু থাকার জায়গা আছে সে চায় একটা বাড়ি, যার একটা বাড়ি আছে তার দরকার একটা গাড়ী, যার বাড়ি গাড়ী দুই আছে তার আরও অনেক দরকার, কত দরকার সে নিজেও ত জানেনা। সেই ব্যক্তি যার বাড়ি, গাড়ী, টাকা ,কড়ি সব আছে তিনি কি সুখি? তাহলে আমরা কেন মিথ্যে সুখের পিছনে ছুটে জীবনের সব কিছু বিসরজন দিচ্ছি?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


