somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা স্বপ্ন!

০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০০ নাম্বারের পরীক্ষায় ১৫ নাম্বার পুরো ছেড়ে দিয়ে আসবো এই ব্যাপার তো আমি কোনোভাবেই মানতে পারবো না। হাতে সময় আছে এখনো ৩০ মিনিট। প্রশ্ন কমন পরেনাই ঠিক আছে তাই বলে ছেড়ে দিয়ে আসতে হবে? একদম না। এইসব চিন্তা করতে করতে যখনই ঠিক করলাম লিখবো তখনই দেখি ৪ টা বেজে গেছে। খাতাটা নিয়ে যাবে। সময় শেষ! যাহ ৮৫ তে কমপক্ষে ৭৫-৮০ তো পাবোই! যা লিখসি খারাপ লিখি নাই।
হল থেকে বের হয়েই ইন্টারভিউ কল! খুব ভালো অফার। লোকটার নাম মাইদুল। খুব সফটলি সুন্দর করে কথা বলল। আমি আবার এই মুহুর্তে খুব ব্যস্ত। পরে কল ব্যাক করবো বলে ফোন রাখলাম।
খুব টেনশন আর উত্তেজনা কাজ করছে মনে। মানুষজন কিভাবে দেখবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মত ঘটতে যাচ্ছে। শুধু বাংলাদেশেই না, বিশ্বের ইতিহাসেও প্রথম। আর এই ঘটনার মূলে আমি! আমাকে ঘিরে এত্ত হৈচৈ, এত্ত ক্যামেরা, এত্ত কলাম, সংলাপ, আলোচনা!! আচ্ছা এবার বলি কি হতে যাচ্ছে। এই প্রথম বাংলাদেশ ক্রিকেট টিম একাদশে একটা মেয়ে খেলতে যাচ্ছে। উহু ভাববেন না যে নারী ক্রিকেট টিম। এটা সাকিব মুশফিকদেরই বাংলাদেশ টিম। আর ওদের সাথে সেই মেয়েটা আমি!! কিভাবে কি হল জানিনা। শুধু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। বেশি রান করতে পারিনি। তারপরই টিম একাদশ ম্যানেজমেন্ট ঘোষণা করল। মিডল অর্ডারে আমি থাকব মুশফিকের সাথে। চিন্তা করছিলাম যে মুশফিক তো সেঞ্চুরি করবে। তখন তো আমাকে এসে জড়িয়ে ধরে উদযাপন করতে পারবেনা। আমরা দুইজন তখন লাফাবো শুধু। ইশশশ জিতে যাওয়ার পর সেলিব্রেশনটা যা হবে না!!!
আচ্ছা খেলা শুরু হওয়ার আগেই কেউ একজন বলল একটু ভিআইপি গ্যালারির দিকে যাওয়ার জন্য আমাকে। গিয়ে দেখি পিএম ডেকেছে আমাকে। সালাম দিয়ে এগিয়ে যেতেই হাত ধরলেন হাসিমুখে। খুব করে শুভকামনা জানালেন। আদর করে দিলেন। তারপর সামনের সারিতে বসা কাউকে ডাকলেন। দেখি এক লোককে ডেকে বলছেন আমার কথা। লোকটা তো মাইদুল। স্বয়ং পিএম মাইদুলকে বলে দিচ্ছেন আমি কে। মাইদুল তো একদম বিনয়ে গলে পড়ছে। নতুন জবটাও বেশ!! আহহ জীবন!! বাংলাদেশ একাদশে খেলা আর আকর্ষণীয় জব সাথে পিএম আবার আদরও করে দিয়েছে।

একটি স্বপ্নের খণ্ডাংশ।

পিএমের সাথে কথা বলা প্রায় শেষ যখন, বিদায় নিয়ে আসব ঠিক তখনই নির্ঝরের গলা। এইইই রূপা, রূপা!! উঠবানা তুমি?? যাবা না অফিসে? মনে কামড় দিল সাথে সাথেই। এটা স্বপ্ন ছিল!!! উফফফফফ!!!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ বিকাল ৩:১৮
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×