আমি কবি হতে আসিনি,আমি এসেছি
মনের অব্যাক্ত কথাগুলো তোমায় বলব বলে।
রাত নামে,ঘোর আঁধার, ঘুমিয়ে পড়ে পুরো
পৃথিবী
আর জেগে থাকে আমি আর আমার সত্তা।
নিজের সাথেই আমার এ আলো আঁধারি লড়াই
আমি কবি হতে আসিনি,আমি এসেছি
তোমায় মনে করিয়ে দিতে,আর নিচু মাথায় বলতে
আমি ভালই আছি,নেশা আর সিগেরেটের ধোঁয়ার
মাঝে
চোখে আর ভদ্রতার চশমাটি নেই এখন,আর নেই
নেই কোন ভূবন ভোলানো হাসি,নেই।
আমি কবি হতে আসিনি,আমি এসেছি
তোমায় একবার ভাবনায় আনব বলে
তুমি ধিরে ধিরে কেমন আবছা কুয়াশা হয়ে যাচ্ছ
দূরে সরে যাচ্ছ অন্তরাল থেকে,মুছে যাচ্ছ
তোমায় ভুলিয়ে দিচ্ছে আমার জগত, দূরে সরে
যাচ্ছ।
আমি কবি হতে আসিনি,আমি এসেছি
শুধু একবার তোমার হাতটি ধরব বলে
বুকে টেনে নিয়ে বলতে,কেন চলে গেলি
এভাবে!
পূর্ণ পৃথিবীতে শুধু আমাকেই একা করে!একবার
বলতে
কেন দিয়েছিলি মিথ্যে সুখ এই সত্য অনুভবে!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

