somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড এর জন্য দু'টি অসাধারন কুরআন অ্যাপ(বাংলা অর্থ ও তিলাওয়াত সহ)

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
অনেক মুসলিম ভাই বোন আছে যাঁরা বাংলা অনুবাদ সহ ভাল কুরআন অ্যাপ খুঁজে থাকেন। আমি আজ উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য দু'টি অসাধারন অ্যাপের বিষয়ে লিখব ইনশাআল্লাহ। আশা করি অ্যাপ দু'টি আপনাদের ভাল লাগবে। তবে আগেই বলে নিচ্ছি, সফটওয়ার, তিলাওয়াত, অনুবাদ সবকিছু একসাথে থাকার কারনে ফাইলগুলোর সাইজ একটু বড় হয়ে গেছে। যাঁদের ভাল নেট কানেকশন আছে তারা ডাউনলোড করে নিতে পারেন।

Zekr for Windows
উইন্ডজের এই অ্যাপটি হয়ত আপনারা অনেকেই ব্যবহার করেন, তবুও যারা জানেননা এই অসাধারণ সফটওয়ার সম্পর্কে অথবা ভাল তিলাওয়াত খুঁজে পাচ্ছেন না তাঁরা নিচের ডাউনলোড লিঙ্ক হতে একই সাথে সফটওয়ার ইন্সটলার+বাংলা অনুবাদ+তিলাওয়াত ডাউনলোড করতে পারবেন।
১। ডাউনলোডের জন্য প্রথমে এই লিঙ্কে যানঃ http://bit.ly/1r7XZ5y
উপরে দেখবেন ডাউনলোড(ডাউন অ্যারো) আইকন আছে। ওটায় ক্লিক করুন। তারপর "Download Anyway" বাটনে ক্লিক করুন।
২। ডাউনলোড হয়ে গেলে ডাউনলোডকৃত "Zekr.zip" ফাইলটি আনযিপ করুন। Zekr ফোল্ডারের ভিতর C++ Redutributable.exe ও Java.exe ফাইল দু'টি ইন্সটল করুন। যদি ইন্সটল করার সময় "This software is already installed" এরকম ম্যাসেজ দেখায় তাহলে এই স্টেপ স্কিপ করে ৩ নম্বর স্টেপ এ যান
৩। zekr-1.0.0-setup.exe ফাইলটি ইন্সটল করুন।
৪। Siyamrupali.ttf ফাইলটি কপি করে Control Panel>Fonts ফোল্ডারে পেস্ট করুন।
৫। আপনার ইন্সটল করা Zekr সফটওয়ারটি ওপেন করুন। তারপর মেনু থেকে Tools > Add > Translation এ যান। ব্রাউজ করে ডাউললোডকৃত ফাইলগুলোর মধ্যে bn.bengali.trans.zip ফাইলটি সিলেক্ট করুন।
৬। মেনু থেকে "View > Translation > [bn] মুহিউদ্দিন খান" সিলেক্ট করুন। তাহলে বাংলা ট্রান্সলেশন দেখতে পাবেন।
৭। মেনু থেকে Tools>Options এ যান, View ট্যাব এ যান। trans_bn_fontName এই ফিল্ডটি খুঁজে বের করুন। এটার ডান পাশে ক্লিক করে Siyam Rupali ভ্যালু বসান।
৮। মেনু থেকে Tools>Add>Recitation(*.recit.zip) এ যান এবং ব্রাউজ করে ডাউনলোডকৃত afasy-64kbps-offline.recit.zip ফাইলটি সিলেক্ট করুন।
৯। মেনু থেকে Audio > Recitation > Mishary Rashid Al-Afasy 64kbps (offline) সিলেক্ট করুন। এখন F4 বাটন চেপে যেকোন সূরা শুনুন আর সাথে দেখুন বাংলা অর্থ।

iQuran for Android
বাংলাদেশের অধিকাংশ মোবাইল ব্যবহারকারী বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন। অ্যান্ড্রয়েডের জন্য প্লেস্টোরে অনেক বাংলা কুরআন অ্যাপ থাকলেও হয়তো কোনটিতে তিলাওয়াত শোনা যায় না, আবার কোনটিতে তিলাওয়াতের সাথে আয়াতের সিঙ্ক্রোনাইজেশন নেই। তাই এসব অ্যাপ ব্যবহার করে খুব একটা শান্তি পাওয়া যায় না। আমার দেওয়া অ্যাপটি ব্যবহার করে দেখুন, ইনশাআল্লাহ ভাল লাগবে।
১। এখান থেকে iQuran App.zip ফোল্ডারটি ডাউনলোড করুনঃ http://bit.ly/13Ju3SY
একইভাবে উপরের ডাউনলোড(ডাউন অ্যারো) আইকনে ক্লিক করুন। তারপর "Download Anyway" বাটনে ক্লিক করে ডাউনলোড করুন।
২। ফাইলটি আনযিপ করুন। ভেতরে iQuran2.5.2.apk ফাইল রয়েছে। এই ফাইলটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করে ইন্সটল করুন।
৩। এবার ডাউনলোডকৃত ফাইলের মধ্যে iQuran.7z ফাইলটি আনযিপ করুন। তাহলে iQuran নামের একটি ফোল্ডার পাবেন।
৪। এবার আপনার মোবাইলের Phone Memory অথবা SD Card এ খুঁজে দেখুন iQuran নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারটি আপনার আনযিপকৃত iQuran ফোল্ডার দিয়ে রিপ্লেস করুন।
৫। এবার অ্যাপটি চালিয়ে দেখুন। অটোমেটিকভাবে বাংলা অর্থ ও তিলাওয়াত চলে আসার কথা। বাংলা ট্রান্সলেশন না আসলে অ্যাপ এর সেটিংস এ গিয়ে বাংলা অর্থ ডাউনলোড করে নিন।

অ্যাপ দু'টি ইন্সটল করতে কোন সমস্যা হলে কমেন্টে জানান। ইনশাআল্লাহ হেল্প করব।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×