somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারি কলেজের কিছু কালাকানুন

০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষা উন্নয়নের প্রায় ৯৫ ভাগ দায়িত্বই পালন করছে বেসরকারি স্কুল ও কলেজ। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়নেও দেখা যায়, বেসরকারি স্কুল-কলেজগুলোই প্রশংসাসূচক আলোচনার কেন্দ্রবিন্দু। অথচ বেসরকারি স্কুল-কলেজের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। একজন সরকারি কলেজ-শিক্ষক প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পর্যন্ত সব পদ ও স্কেল পেতে পারেন। কিন্তু বেসরকারি একজন কলেজ-শিক্ষক প্রভাষক থেকে সহকারি অধ্যাপক পর্যন্ত হতে পারেন। ডক্টরেট ডিগ্রি থাকলেও এর বেশি পদ লাভের বিধান নেই। সমান যোগ্যতাসম্পন্নদের মধ্যে এ ধরনের বৈষম্যমূলক আচরণ কি শিক্ষা পেশাকে আকর্ষণীয় করার পক্ষে অনুকূল?

সহকারী অধ্যাপক হওয়ার জন্যও রয়েছে এক আজব বিধান। চাকরিকাল ৮ বছর পূর্ণতা সাপেক্ষে প্রতি কলেজ হিসেবে জ্যেষ্ঠেতার ভিত্তিতে শিক্ষক সংখ্যা ৫:২ অর্থাৎ পাঁচজনে দুইজন আনুপাতিকহারে এ পদ লাভ করার বিধান চালু আছে। বর্তমানে এ প্রথাও সীমিত করা হচ্ছে। একজন প্রভাষক চাকরিকাল ১৮ বছর পার করছে কিন্তু ঐ আনুপাতিকহারের কারণে তিনি সহকারী অধ্যাপক পদ ও স্কেল থেকে বঞ্চিত। বাংলাদেশের হাজার হাজার শিক্ষক এ বৈষম্যমূলক কালা-কানুনের শিকার।

অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে তিন বছরের সহকারী অধ্যাপকের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নতুন কলেজে ৮ বছরেই যারা সহকারী অধ্যাপক হয়েছেন তাদের অনেকেই ১১ বা ১২ বছরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হতে পারছেন। একজন প্রভাষক চাকরিকাল ১৮ বছর পার করে দেখেন তাঁর ছাত্র সহকারী অধ্যাপক হয়ে একই কলেজে অধ্যক্ষ উপাধ্যক্ষের পদে আবেদন করবে। এতে কি লজ্জার কিছু নেই? কিন্তু ১৮ বছর অভিজ্ঞতা নিয়ে উপরোক্ত প্রভাষক কেন ঐ পদগুলোতে আবেদন করতে পারবেন না? এ বৈষম্যমূলক নীতির শিকার হাজার হাজার শিক্ষক। দেশের সব ডিগ্রি কলেজের শিক্ষকগণ পাসকোর্সেই বর্তমানে ছয়টি সেশনের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। জনবল কর্তনের কারণে তিনজন শিক্ষকের দায়িত্ব একজন পালন করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এর জন্য তারা উচ্চ মাধ্যমিক কলেজের শিক্ষকদের চেয়ে অতিরিক্ত কোনো সম্মানজনক পদ বা স্কেল বা ভাতা কিছুই পাচ্ছেন না। অথচ উচ্চ মাধ্যমিক কলেজের সহকারি অধ্যাপক বা অধ্যক্ষগণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ/উপাধ্যক্ষ হচ্ছেন সহজেই। ডিগ্রি কলেজ শিক্ষকদের প্রতি এতে অবহেলার কী কারণ?

প্রতিবছর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়। কিন্তু ৯৫% শিক্ষার দায়িত্ব যাদের, তারা পায় ১০০ টাকা বাড়িভাড়া, ১৫০ টাকা চিকিৎসা ভাতা, ২৫% উৎসবভাতা মাত্র। এই ভাতা ঝাড়ুদার হতে অধ্যক্ষ পর্যন্ত সবারই সমান। পৃথিবীর সব পেশার লোকই কাজের পারিশ্রমিক পায়। এ দেশের অন্যান্য সরকারি অফিসের তুলনায় স্কুল-কলেজ সপ্তাহে একদিন বেশি খোলা থাকে। কিন্তু এই এক দিনে কাজের জন্য কোনো পারিশ্রমিক বা সম্মানী নেই। বৈষম্য এক পাপ। বৈষম্য গণতন্ত্রের প্রতিবন্ধক। রাষ্ট্রীয় বৈষম্যমূলক ঐ বিবিধ কালাকানুন প্রত্যাহার করে আমাদের পাপমুক্ত করুন। পৃথিবীর অন্যসব দেশের মতো শিক্ষাকেই উন্নয়নের প্রধান হাতিয়ার করুন। এদের শিক্ষা পেশাকে আকর্ষণীয় করে তুললেই মেধাবীরা এ পেশায় আসবে। ভৌত অবকাঠামো ও প্রজেক্টে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের টাকা খরচ না-করে ঐ অর্থ দিয়ে শিক্ষকদের রেশনিং চালু করুন।

সুউচ্চ দালানই ভালো লেখাপড়ার শর্ত নয়। তারুণ্যদীপ্ত কর্মকুশল মেধাবীদের শিক্ষা প্রশাসনে সুযোগ দিলে প্রতিটি প্রতিষ্ঠান গতিশীল হবে নিঃসন্দেহে। ইতিমধ্যে মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের কালাকানুন সংশোধন করায় মাধ্যমিক শিক্ষা প্রশাসনের স্থবিরতা কাটতে শুরু করেছে। সুশিক্ষার পথে কলেজগুলোকে গতিশীল করতে বিবিধ কালাকানুন রদ করে দিন বদলের পথে দেশকে এগিয়ে নেয়া হবে।।পরিশেষে ঊর্ধ্বতন মহলের কাছে এটাই প্রত্যাশা। সরকার থেকে বলা হয়েছিল শিক্ষকদের জন্য আলাদা একটি বেতন কাঠামো দেয়া হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেদিনের জন্য।


ইহা একটি কাট কপি পরিবেশনা
দৈ. ই.
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:০৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×