somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নামাজ রোজার গুরুত্বপূর্ণ ৩ টি মাসআলাঃ

১০ ই মে, ২০২০ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ মদিনাতুল মুনাওওয়ারায় মসজিদে নববীতে অবস্থিত প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়ে আতহারের উপরে সবুজ গম্বুজ। কৃতজ্ঞতাঃ অন্তর্জাল।

নামাজ রোজার গুরুত্বপূর্ণ ৩ টি মাসআলাঃ

এক. মাস্ক পরিধান করে নামায পড়ার হুকুমঃ
অনেকেই মাসআলাটি জানতে চেয়েছেন। বর্তমান করোনাকালে এই মাসআলাটি জানার প্রয়োজনীয়তা স্বাভাবিক কারণেই বেড়ে গেছে। এ বিষয়ে কথা হচ্ছে- কোন কারণ ছাড়া নাক মুখ ইত্যাদি কাপড় দ্বারা ঢেকে নামায পড়া মাকরূহ। তবে কোন ওজরের কারণে ঢাকলে মাকরূহ হবে না। সেই হিসেবে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে প্রতিরক্ষার পদ্ধতি হিসেবে কেউ যদি মাস্ক পরিধান করে নামায পড়ে তাহলে মাকরূহ হবে না। তবে শর্ত হল, সিজদায় নাক ও কপাল জমিনে ঠেকাতে হবে। যদি মাস্ক ব্যবহার করার কারণে নাক ও কপাল জমিনে না ঠেকে, তাহলে নামায হবে না।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ فِي الصَّلَاةِ»

আবূ হুরাইরাহ রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন ব্যাক্তিকে সালাতরত অবস্থায় তার মুখমন্ডল ঢাকতে নিষেধ করেছেন। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৯৬৬, সুনানে আবূ দাউদ,হাদীস নং-৬৪৩]

فيكره التلثم وتغطية الأنف والفم فى الصلاة، لأنه يشبه فعل المجوس (حاشية الطحطاوى على مراقى الفلاح-350-351)
وإمساك فمه عند التثائب…… فإن لم يقدر غطاه بيده….. أو كمه لأن التغطية بلا ضرورة مكروهة (رد المحتار-2176، الفقه الاسلامى وأدلته، كتاب الصلاة، آداب الصلاة عند الحنفية-1760)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شِدَّةِ الحَرِّ، فَإِذَا لَمْ يَسْتَطِعْ أَحَدُنَا أَنْ يُمَكِّنَ وَجْهَهُ مِنَ الأَرْضِ بَسَطَ ثَوْبَهُ، فَسَجَدَ عَلَيْهِ»

আনাস ইবনু মালিক রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, প্রচন্ড গরমের মধ্যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে সালাত আদায় করতাম। আমাদের কেউ মাটিতে তার চেহারা (কপাল) স্থির রাখতে সক্ষম না হলে সে তার কাপড় বিছিয়ে তার উপর সাজদাহ্ করত। [সহীহ বুখারী, হাদীস নং-১২০৮]

عَنِ ابْنِ عَبَّاسٍ، ” أُمِرَ النَّبِيُّ صلّى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا: الجَبْهَةِ، وَاليَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالرِّجْلَيْنِ “

ইবনু ‘আববাস রাদিআল্লাহু তাআ'লা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নাবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ আমি সাতটি অঙ্গের দ্বারা সাজদাহ্ করার জন্য নির্দেশিত হয়েছি। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে নাককে এর অন্তর্ভুক্ত করেন, আর দু’হাত, দু’হাঁটু এবং দু’পায়ের আঙ্গুলসমূহ দ্বারা। আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই। [সহীহ বুখারী, হাদীস নং-৮১২] হযরত আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,

فَسَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطِّينِ وَالمَاءِ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي أَرْنَبَتِهِ وَجَبْهَتِه

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা-পানির মাঝে সিজদা করলেন। এমনকি আমি তাঁর কপালে ও নাকে কাদার চিহ্ন দেখতে পেলাম। [সহীহ বুখারী, হাদীস নং-২০৩৬]

দুই. মহিলাদের মাসিক ঋতুস্রাব অবস্থায় ছুটে যাওয়া রোজার বিধানঃ
ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পর উক্ত রোজা কাযা করতে হবে। 'উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তা’আলা আনহা বলেন, আমাদেরকে রোজা কাযা করার আদেশ দেয়া হতো নামাজ কাজা করার আদেশ দেয়া হতো না।' সহীহ মুসলিম, হাদিস নং: ৩৩৫।

أخرج الإمام مسلم في “صحيحه” رقم الحديث: 789، بسنده المتصل عن معاذة قالت سألت عائشة فقلت ما بال الحائض تقضى الصوم ولا تقضى الصلاة فقالت أحرورية أنت قلت لست بحرورية ولكنى أسأل. قالت كان

তিন. গোসল ফরজ থাকা অবস্থায় সাহরী খাওয়া ও রোযা রাখার হুকুমঃ
গোসল ফরয অবস্থায় (নাপাক অবস্থায়) সাহরী খাওয়া হলে তাতে রোযা সহিহ হবে। শরীর পাক ও নাপাকের সাথে সাহরী ও রোযার কোন সম্পর্ক নেই। কিন্তু এইক্ষেত্রে অনেকের বেলায় যে বিষয়টি ঘটে থাকে, দেখা যায়, সংকোচ কিংবা লজ্জাবশতঃ রাতের বেলা গোসল ইত্যাদি এড়ানোর জন্য তারা ফজরের নামায আদায় না করেই ঘুমিয়ে পড়েন এবং পরবর্তীতে দিনের বেলা উক্ত নামাজ করেন। এটি করা কোনোক্রমেই ঠিক নয়। কারণ, নামাজ কাযা করার কারণে এতে গোনাহ হবে। বরং, এসব ক্ষেত্রে উচিত ফজরের সময় থাকা অবস্থায় গোসল করে ফজরের নামায আদায় করে নেয়া। আল কুরআনে ইরশাদ হয়েছে-

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ [٢:١٨٧]

রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্নপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরন কর। আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। [সূরা বাকারা-১৮৭]

واصبح جنبا وان بقى كل اليوم لم يفطر، (رد المحتار، كتاب الصوم، باب ما يفسد الصوم ومالا يفسده-3/372، مطلب فى حكم الاستمناء بالكف)

عَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ فَاتَتْهُ الصَّلَاةُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ

হযরত নওফেল বিন মুআবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত। রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার নামায ফউত হয়ে গেল, যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। [মুসনাদে আহমাদ, হাদীস নং-২৩৬৪২}
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২০ দুপুর ১:০১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×