দিবস রজনী ব্যাপিয়া হৃদয়ও মম ছুটিয়া যায়,
তব পানে, মধুর তানে, অবগাহনের আকুল আশায়।
ধরণী জুড়িয়া সকল পানে সে ধায় তব ছায়া
অবসর নাহি সে চায়, ধূলায় লুটায়ে সকল বাসনা।
এপার যমুনা ছাড়িয়া ওপার দুনিয়া,
এক দিকও নাহি বাদ যেথায় সে খোঁজেনা।
চারিধার খুঁজিয়া পরেও সে পায়না তবু তব দেখা,
প্রতিক্ষণ সারাবেলা জানে শুধু গ্লানি ময় বিষ যাতনা।
আখি জোড়া তব কাড়িয়া লইয়াছিল মোর সে অসাড় নিদ্রা
বারেবার লক্ষবার আমি ভালবাসিয়াছি সে আর্দ্র ভালবাসার ব্যাথা।
আজি তাই প্রশ্ন তবে তোমা সমীপে মোর,
ভালবাসার দায় কি শুধুই এ দিশেহারা হৃদয়ের ওপর ?
----------------------
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



