শাহবাগ আন্দোলনকে সরকারের কারসাজি বলেছেন বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার নায়েবে আমীর ও ঢাকা মহানগরের সাবেক মেয়র আল্লামা সাদেক হোসেন খোকা।
ঢাকা মেট্রপলটন পুলিশের খপ্পর থেকে মুক্ত হয়ে মংগলবার সন্ধ্যায় এ বক্তব্য দেন খোকা।
আল্লামা খোকা বলেন, শাহবাগ যে সরকারের কারসাজি তা আমি শুরু থেকেই বলে আসছি। তবে মাঝে একদিন শাহবাগের সংগে একাত্মতা ঘোষনা করেছিলাম। মাঝে মধ্যে সরকারের কিছু কারসাজিকে সমর্থন দিতে হয়।
সাংবাদিকদের উদ্দেশে আল্লামা খোকা বলেন, আপনারা এখন পর্যন্ত কুন প্রমান পান নাই যে শাহবাগ সরকারের কারসাজি। আপনারা বলতে চান শাহবাগ নিরপেক্ষ, শাহবাগ দেশের কথা বলে। অথচ ওখানে সরকারের প্রশ্রয়ে রেপ হচ্ছে, ড্রাগস হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে।
শাহবাগ যে সরকারের কারসাজি, এ বিষয়ে অকাট্য প্রমান উপস্থাপন করে আল্লামা খোকা বলেন, শাহবাগের নেতা কে? ইমরান এইচ সরকার। অতএব সাংবাদিক বন্ধুরা, এতে কি প্রমানিত হয়? প্রমানিত হয় যে শাহবাগের পিছনে সরকার আছে। শাহবাগ নিরপেক্ষ আন্দুলন হইলে এর নেতার নাম হত ইমরান এইচ নিরপেক্ষ।
ইমরান এইচ সরকার নিজের নামের মাধ্যমেই শাহবাগের সংগে সরকারের সংশ্লিষ্টতা পরিস্কার করে দিয়েছে, এমন মন্তব্য করে আল্লামা খোকা বলেন, তার নাম যদি ইমরান এইচ খোকা হত, তাহলেও মেনে নিতাম যে শাহবাগ নিরপেক্ষ।
ইমরান এইচ খোকা হলে কেন নিরপেক্ষ বলে মেনে নিতেন, এমন প্রশ্নের জবাবে আল্লামা খোকা রাগ করে বলেন, কারন আমার নাম খোকাআআআআআআআআআআ।
এটা একটা কপি/পেস্ট পোস্ট। মূল লেখা এখানে : Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




