somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিক আস্তিক ক্যাচাল লাগিয়ে ওরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিকে ভুলিয়ে দিতে চায়

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে এ রকমই হয়েছিল। যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের নাস্তিক বলত রাজাকাররা। মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল বলত রাজাকাররা। পাকিস্তানের বিপক্ষে গেলেই সে হয়ে যেত নাস্তিক, সে হয়ে যেত ভারতের দালাল।
২০১৩ সালেও একই ঘটনা ঘটছে। রাজাকারদের দল যুদ্ধাপরাধীদের বিচার চাইলেই তাকে নাস্তিক বানিয়ে দিচ্ছে, ভারতের দালাল বানিয়ে দিচ্ছে। অথচ গণহত্যা, গণধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরকরণসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের সাথে ধর্মের কোন সম্পর্ক নাই। তারা গায়ের জোরে এটার সঙ্গে ধর্মকে জুড়ে দিচ্ছে। উদ্দেশ্য একটাই, যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়ি থেকে বাচানো।
আমরা আম-জনতা বিভ্রান্ত হচ্ছি। আমাদের বিভ্রান্ত করার জন্য ওদের প্রচার মিডিয়া দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম মিথ্যার বেসাতি খুলে বসেছে। তারা যে কোন মূল্যে শাহবাগের আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বানাতে চায়। অথচ বাস্তবতা হল, শাহবাগ আন্দোলন নাস্তিকদের আন্দোলন নয়। শাহবাগ আন্দোলনের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নাই। শাহবাগ থেকে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হচ্ছে। ইসলামের কোথায় লেখা আছে গণহত্যাকারী, গণধর্ষণকারী, লুণ্ঠনকারীদের বিচার চা্ওয়া যাবে না ?
সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে, বিএনপির মতো রাজনৈতিক দল যুদ্ধাপরাধী রাজাকার জামাত শিবিরের পকেটে চলে গেছে। বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধারাও আজ ব্যক্তিগত স্বার্থে খালেদা জিয়া যা বলছে তার সঙ্গে সুর মেলাচ্ছে। বাংলাদেশে রাজনীতি মানে চামচামি এটা তারই প্রমাণ।
ভোটের রাজনীতির কথা খেয়াল রাখলেও খালেদা জিয়ার উচিত ছিল তরুণদের দাবীর প্রতি শ্রদ্ধা জানানো। প্রথম দিকে বিএনপি শাহবাগের প্রতি সমর্থন জানিয়েছিল। ১ কোটি ভোটার তরুণ। তাদের প্রতি তো অবহেলা করা যায় না। কিন্তু জামাতী মিশনে এখন ১ কোটি ভোটারের দাবিও অগ্রাহ্য করছে বিএনপি। তারা জামাতের খপ্পরে পড়েছে।
তরুণ প্রজন্মের প্রাণের দাবি হল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। এটার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নাই। যারা এটাকে ধর্মের সঙ্গে গুলিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্য হল যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।এর জন্য তারা ধর্মের দোহাই দিয়ে যথেচ্ছ মিথ্যাচার করে যাচ্ছে। তাদের মিথ্যাচারের কারণেই অনেকে সাময়িক বিভ্রান্ত হয়ে যাচ্ছেন।
অবশ্য মিথ্যাচার বেশি দিন টেকে না, ধর্মের নামে মিথ্যাচার করলেও টেকে না। ১৯৭১ সালেও টেকে নি, ২০১৩ সালেও টিকবে না। জয় আমাদের হবেই। জয় তরুণ প্রজন্মের হবেই।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×