somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদে সাঈদীর পর ‘কাফেরহত্যা’র নির্দেশ

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলাম বাংলাদেশের নামে ধর্মীয় উস্কানিমূলক লিফলেট

* জাতীয় ক্রিকেট দলের সদস্য, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা-সমর্থক ও সুফি-আলেমদের হত্যার নির্দেশ

* বঙ্গবন্ধুকে ‘কাফের’ এবং আহমদ শফীকে ‘ইমাম মেহেদী’ বলা হয়েছে

সাঈদীকে চাঁদে দেখতে পাওয়ার গুজবের পর এবার বঙ্গবন্ধুকে ‘কাফের’ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বায়ক মাওলানা আহমদ শফীকে ‘ইমাম মেহেদি’ বলে উস্কানিমূলক লিফলেটপ্রচার। ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ক্ষেপিয়ে তুলে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করার লক্ষ্যে চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দেয়া হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নামে প্রচারিত এ লিফলেটের হাজার-হাজার কপি। এতে বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আহমদ, শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, চট্টগ্রামের শীর্ষ সুন্নি আলেম, জাতীয় ক্রিকেটদলের সদস্য, শাহবাগ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও মঞ্চসংশ্লিষ্ট বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের ‘মুরতাদ’ ও ‘মুশরিক’ ঘোষণা দিয়ে তাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা লিফলেটটি তাদের নয় বলে জানিয়েছেন। তারা বলছেন, কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদী প্রমাণের জন্য এবং সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিতেই একটি স্বার্থান্বেষী মহল এটি করেছে। এক্ষেত্রে কওমি মাদ্রাসাকেন্দ্রিক অনেক আলেমের সন্দেহের আঙুল জামায়াত-শিবিরের অতি উত্সাহী কর্মীদের দিকে।

এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আমাদের সময়কে জানান, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা আহমদ শফীকে বিতর্কিত ও কওমি মাদ্রাসার ঐতিহ্য বিনষ্ট করতেই ষড়যন্ত্রমূলক এ লিফলেট ছাড়া হয়েছে। তিনি আরও বলেন, লিফলেটে সেক্রেটারির নাম আছে ‘মৌলানা নাছির উদ্দিন’ কিন্তু প্রকৃতপক্ষে এ সংগঠনের সেক্রেটারি হচ্ছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য সচিব ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, এই লিফলেট আমাদের নয়। আমরা এ বিষয়ে সাংগঠনিকভাবে তদন্ত করছি। প্রশাসনকেও এ ব্যাপারে অবহিত করা হয়েছে। এর নেপথ্যে কে বা কোন গোষ্ঠী আছে জানতে চাইলে তিনি বলেন, কারা এ কাজ করেছে তা আমরা জানি না। এ সম্পর্কিত তদন্ত শেষেই জানা যাবে কে বা কারা এর সঙ্গে জড়িত।

এদিকে ১৮ দলীয় জোটের শরিক একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা নামপ্রকাশ না করার শর্তে আমাদের সময়কে জানান, কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদী প্রমাণ করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহল এটা করেছে। কারণ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কওমি মাদ্রাসায় ওই মহলটির প্রত্যক্ষ প্রভাব প্রতিষ্ঠা হয়নি। ফলে কওমি মাদ্রাসাকে সরকারের মুখোমুখি করতেই এ অপচেষ্টা। তার ধারণা, জামায়াত-শিবিরের অতিউত্সাহী নেতা-কর্মী এ কাজ করে থাকতে পারে।

১২ মার্চ ২০১৩ তারিখে ইস্যুকৃত লিফলেটটিতে বলা হয়েছে, ‘কাফের, মুশরিক, মুনাফিকদের নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং সমমনা বামদলগুলোর নিয়ন্ত্রণাধীন বর্তমান সরকারকে প্রতিহত, নির্মূল ও উচ্ছেদ করার জন্য আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধর্মপ্রাণ বিশ্বমুসলিম, আলেম-ওলামা, এবং সমমনা দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’ আরও বলা হয়েছে, ‘চিটাগাং ক্লাবের মতো দেশের অন্যান্য ক্লাবগুলো যেখানে প্রকাশ্যে পতিতাবৃত্তি চলে, সিনেমা হলসমূহ, অবিজাত হোটেল, যাকাতের বিরোধীতাকারী ট্যাক্স এবং কাস্টমস অফিসসমূহ, কাফেরদের সকল স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, আল্লাহর আইনের বিরোধিতাকারী স্কুল-কলেজ-মাদ্রাসাসমূহ ধ্বংস করে দেওয়া হেফাজতে ইসলাম অত্যন্ত জরুরী মনে করে।’ লিফলেটটিতে বেশ কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে সকল বামপন্থী বুদ্ধিজীবীদের হত্যা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘অতএব তাদের হত্যা করা সকল ধর্মপ্রাণ মুসলিমের ঈমানী দায়িত্ব’। দেড় পৃষ্ঠার লিফলেটটিতে সব নির্দেশ আল্লামা আহমদ শফীর নামে চালানো হয়েছে। এছাড়া লিফলেটের একটি অংশে জামায়াতের কারাবন্দি শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে তাদের মুক্তির দাবি ও আওয়ামী লীগ সরকারকে উত্খাতের আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, আল্লামা শফীর নির্দেশ না মানলে জাহান্নাম ও মানলে জান্নাত নিশ্চিত হবে।

এ প্রসঙ্গে জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাতমসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মাহফুযুল হক বলেন, অবশ্যই এটি অপপ্রচার। ইসলাম এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলেছে। তিনি বলেন, এর তদন্ত হওয়া দরকার। এ ধরনের ষড়যন্ত্র যুগ-যুগ ধরে চলে আসছে। এটি ইসলাম ও কওমি মাদ্রাসাকে বিতর্কিত করার অপচেষ্টা। সুনির্দিষ্টভাবে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে সরকারের উচিত কঠোর শাস্তি দেওয়া।


মূল খবর এখানে : Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×