আমার বাড়িতে মেনে নিলেও সামান্য কারনে পরিবারের লোকদের সাথে লেগে যাবে ঝগরা। আমার বউ কিছুই বলতে পারবে না,কারন সেতো অপরাধি। সে যে আমার সাথে পালিয়ে এসে বিয়ে করেছে।
কিন্তু আজ আমার ধারনার পরিবর্তন ঘটেছে। আজ আমি লাভ মেরিজের পক্ষে। যাকে আমি বিয়ে করবো তাকে অবশ্যই আমাকে জানতে হবে। সে কেমন,কেমন তার মন, ইত্যাদি ইত্যাদি। যে মেয়ে আমার সারা জীবনের সঙ্গি হবে তাকেও দেখতে হবে আমি কেমন,আমার মনের সাথে ওর মনের মিল কতটুকু,ইত্যাদি ইত্যাদি। এদিক থেকে লাভ মেরিজের গুরুত্ব অনেক। এক দিনের পরিচয়ে জানা যায়না কাউকে। আস্তে আস্তে একজন জানবে আরেক জনকে। তবে বিয়েটা পালিয়ে নয় বরং সবার সম্মতি ক্রমেই হবে।
এ হল আমার যুক্তি লাভ মেরিজের পক্ষে। আপনাদের কি মত?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



