ইচ্ছে রং।
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছে রং
কামরুজ্জামান স্বাধীন।
=============
বাতাসে পাঠালাম ইচ্ছে রং
হৃদয়ের জানালা খুলে দেখো,
নিশ্চুপ ক্ষনে আনমনা মনে
অনুরাগে আমায় তুমি আঁকো।
দূরে তবুও নও দূরে
হৃদয়ের গহীনে বসে আছো।
অভিমান মনে চোখের জলে
জানি এখন ভালবাসো।
আকাশে সাজালাম স্বপ্ন তারা
অন্তরের চোখ মেলে দেখো,
আবেগী ক্ষণে, অনুরাগী মনে
অনুভবে আমায় পাশে রাখো।
দূরে তবুও নও দূরে
হৃদয়ের গহীনে বসে আছো।
অভিমান মনে চোখের জলে
জানি এখন ভালবাসো।
চোখের ভেতরে ধরেছি তোমাকে
চোখে চোখ রেখে দেখো,
মায়াবী ক্ষণে, কামনার মনে
শিহরণে আমায় জড়িয়ে রাখো।
দূরে তবুও নও দূরে
হৃদয়ের গহীনে বসে আছো।
অভিমান মনে চোখের জলে
জানি এখন ভালবাসো।
===========
তারিখ: ২রা নভেম্বর, ২০১৩
ইমেইল:
[email protected]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন