somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বাবু হত্যা মামলার ২৭ আসামী হাজতে

২০ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লা নূর বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামী বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র জাকির হোসেন ও মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লাসহ ২৭ জনকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হাজতে পাঠিয়েছে। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল রোববার পূর্ব নির্ধারিত হাজিরার দিনে সব আসামী নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্থায়ী জামিন নিতে গেলে আদালতের বিচারক মাহামুদুল হাসান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক দুপুর সাড়ে ১২টার দিকে আসামীদের সবাইকে আদালতের হেফাজতে রাখার নির্দেশ দিয়ে পরে নথি দেখে মূল আদেশ দিবেন বলে জানান। এসময় তাদের সবাইকে নাটোর আদালতের হাজত খানায় নিয়ে আটকে রাখা হয়।

পরে সন্ধ্যার দিকে পুলিশ তাদের নাটোর জেলা কারাগারে নিয়ে যায়। এরা হলেন মামলার প্রধান আসামী নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, তার দুই সহোদর কে এম জামিল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম জিল্লুর রহমান জিন্না, ৪নং আসামী বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্থানীয় মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা। মামলার অন্য আটককৃতরা হলেন একই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী আশরাফুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন বাবলু, মাসুদ সোনার, সৈকত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রিকোন, তার ভাই রাসেল ওরফে রাপ্পু ওরফে রাক্কু, সেলিম হোসেন, হাসেম, বাদশা, হাসেম-২, গৌতম ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রিপন সোনার, আব্দুল মালেক, মাহবুব হোসেন, জনি, আশরাফুল ইসলাম মিঠু, হাবিব, আব্দুল মোমিন, বাবলু মোল্লা, লুৎফর রহমান, বাবু ও বনপাড়া ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের অধ্য আব্দুর রাজ্জাক।

২০১০ সালের ৮ আক্টোবর সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচী পালনের সময় বনপাড়া বাজারে রাস্তার ওপর প্রকাশ্য দিবালোকে উপজেলা চেয়ারম্যান বাবু নির্মমভাবে খুন হন। পর সানাউল্লা নূর বাবুর স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে কে এম জাকির হোসেনকে প্রধান করে মোট ২৭ জনকে আসামী করে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন। গত ২৭ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কে আইন শৃংখলা সভায় যোগ দিলে প্রধান অভিযুক্ত কে এম জাকির হোসেন মামলাটিকে মিথ্যা অভিহিত করে রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহারের আবেদন জানান। এর ২৩ দিন পরে গতকাল তারা আদালতে স্থায়ী জামিন নিতে আসলে আদালত তাদের জেল হাজতে পাঠান।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×