ছাত্রলীগের অপকর্ম দেখে মন্ত্রী কান্না, আমাদের ঘৃণা..
১২ ই জুলাই, ২০১২ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগুনে পোড়া ছাত্রাবাস দেখে কাঁদলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সিলেটের এমসি কলেজের পোড়া ছাত্রাবাসের ঘরগুলো পরিদর্শন করতে গিয়ে একপর্যায়ে ছাত্রাবাসের ‘এ’ ব্লকের সামনে থমকে দাঁড়ান তিনি। কলেজে পড়াকালীন এ ঘরটিতে তিনি থাকতেন বলে উপস্থিত সবাইকে জানিয়ে সেই সময়কার স্মৃতিচারণা করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি যে ঘরে থাকতাম, সেই ঘরের প্রতি একধরনের আবেগ রয়েছে। সেই ঘরের এই অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারিনি। এ অবস্থা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন! যারা এ বিদ্যাপীঠ পুড়িয়ে ছারখার করতে পারে, তারা মানুষ হতে পারে না।’
সূত্রঃ আজকের প্রথম আলো।
ক্ষমতায় আসার পর থেকে বেপরোয়া ছাত্রলীগ। কারও কোন দোহাই মানে না। হেন অপকর্ম নেই যা তারা করেনি। তারা পুড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী কলেজের একটি ছাত্রাবাস। কাউকেই গ্রেপ্তার করা হয়নি অথচ
অপরপক্ষের প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার কান্নায় আমাদের মন গলে না। আমরা প্রতিদিনই কাঁদছি।
একাজটি যদি বিরোধী সংগঠনের ছাত্ররা করতো তবে কি করতেন? প্রশ্নটি আপনাকেই করলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস" একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!
রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন