somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরকার নেই আমার পদ্মা সেতুর

২২ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বেসরকারী কলেজের একজন শিক্ষক। নিতান্তই শখের বশে এই পেশায় আগমন। স্বল্প বেতনে কোন রকমে পরিবার পরিজন নিয়ে দিন যাপন করি। অনেক টাকার লোভ আমার নেই, হয়তো পাবার সম্ভাবনা নেই বলে আঙুর ফল টক। আমার সতীর্থ বন্ধুরা বেশী বেতনে অন্যত্র চাকুরী করে। গ্রামে থাকি বলে শহরে জীবনের প্রতি এটা ঘৃণা সব সময় কাজ করে। এটা আমার হীনমন্যতাও হতে পারে।

গতমাসের বেতন এখনও আমরা পাইনি। এরই মাঝে আজকের খবরের কাগজে দেখলাম জুলাই মাসের বেতন হতে একদিনের বেতন কাটা হচ্ছে পদ্মা সেতু নির্মাণের জন্য। হয়তো ভাবছেন, একদিনের বেতন এ আর এমনকি। আমাদের মতো স্বল্পবেতন ভুক ব্যক্তির জন্য ১দিনের বেতন অনেক কিছু। রোজার মাস চলে এসেছে। অথচ গতমাসের বেতনের কোন খবর নেই। কিভাবে যে বাজার করছি তা একমাত্র আল্লাহই জানেন। আমাদের এই কষ্টের জীবন থেকে অনেকগুলো টাকা চলে যাবে পদ্মা সেতুতে। সেই পদ্মা সেতু নির্মাণ হবে কি না, নাকি মেয়াদ শেষ করার আগেই সরকার পরিত্যক্ত ঘোষণা করবে তার ঠিক নেই।

আশংকা করছি এজন্য যে, এই পদ্মা সেতু নিয়ে ইতিমধ্যেই অনেক কান্ড ঘটেছে। আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হত্যা করা হয়েছে। সে কোন দলের সেটা আমার জানার বিষয় না। একজন মেধাবী ছাত্র অকালে চলে গেল এটাই কষ্ট। এজন্য সরকার তেমন কোন ব্যবস্থাই নিল না সেই সব হত্যাকারী চাঁদাবাজদের বিরুদ্ধে।

আবুল আবুলের জায়গাতেই থাকলো, সুরঞ্জিত চুরি করেও পার পেয়ে গেল। দপ্তর ছাড়াই মন্ত্রীর সকল সুবিধা ভোগ করছে। কাজ না করেই জনগণের টাকায় আরাম আয়েশ করছে। অথচ রোজার মাসে এসে আমাদের কৃচ্ছতা সাধন করতে হচ্ছে বেতন না পাওয়ায়।

মাননীয় অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাহেব, আমার এই স্বল্প আয়ের সংসার থেকে একদিন কেন এক ঘন্টার বেতনও এই চোরদের হাতে তুলে দিতে চাই না। দরকার নেই আমার পদ্মা সেতুর।
২৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×