প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে। বুঝতে পারছিনা ভেতরেও হচ্ছে কিনা? কি ভাবছেন, ঘরের ভেতর আবার বৃষ্টি হয় কিভাবে? হা, হা, হা। আপনার মনের ভেতরতটা কতবার কেঁদেছে, তা কি কখনো খেয়াল করেছেন? হয়তো করেন নি। আমরা কতটা যান্ত্রিক হয়ে গিয়েছি, তাইনা? কি আশ্চর্য, এখন ঘরে বসেই বৃষ্টির সুখ নেই। অথচ ছোট্ট বেলায় বৃষ্টিতে ভেজার সুখ নিতে মার খেতেও দ্বিধা করতাম্ না। যাই হক। ছুটির দিনটা ঘরে বসেই কাটাচ্ছিলাম। ফেসবুকে ভালই সময় কাটছিল। বাধ সাধল বৃষ্টি। সাথে যোগ দিল কষ্ট। তবে সব কিছু ছাড়িয়ে জয় হল হতাশার। দূরে আকাশটাতে তাকিয়ে মনে হচ্ছে, ইস, আকাশটা কত সুখি। অন্তত, সে কাঁদতে পারছে। আর আমি বাসায় বসে সামনের যন্ত্রটার সামনে আপনাদের সাথে না কাঁদতে পারার কষ্ট ভাগ করছি। আসলেই কি তাই করছি? আপনাদের কারোর কি আদৌ সেই ভাগটুকু নেবার সময় আছে। অথবা ভাগটুকু দেবার? নাকি আপনারা আমার চেয়েও বেশি অভাগা? জানিনা। আরেকটা বার বৃষ্টি শেষ হয়ে গেল। এমন করে প্রতিবারই আকাশকে ঈর্ষা করে বৃষ্টিকে বিদায় জানাই কিছু অজানা প্রশ্ন নিয়ে। আকাশ তুমি আমাকে তোমার মত করে নেবে? নাকি তুমি যন্ত্রটার সামনে বসে থাকা মানুসগুলোর মত আমাকে উপেক্ষা করবে?
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।