সারাদিনের ক্লান্তি ঠেলে তবুও আঁধার ঘনায়,
কাজ-অফিস-ব্যাস্ততা সবই যেন মিথ্যে তখন,
সব পেছনে ফেলে যেন-
তখন ভালোবাসা শুধুই নীরবতা।
সদা হাসসজ্জল মুখটাও যেন হতাশার প্রতিচ্ছবি তখন,
কি আশ্চর্য,
চঞ্চল মুখের ফাঁক গলে,
ভুল করেও যেন একটি শব্দ হেসে উঠেনা একটিবার।
তবুও প্রতিদিনই মিথ্যে হাসির অপেক্ষা,
তবুও প্রতিদিনই সবচেয়ে ভাল-
অভিনয় শিল্পী হবার প্রতিযোগিতা,
তবুও শেষমেশ একই চেষ্টা-
ভালবাসতে এই বেঁচে থাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




