মাঝরাতে ঘুম ভেঙ্গে চেয়ে, দেখি আকাশে তারার মেলা
ঐ তারাগুলোর মধ্যে সবচেয়ে বড় তারাটা
আমাকে ইশারা দিয়ে ডাকছে আর বলছে
"মা চলে আয় এ তারার মেলায়,
তোকে খুব বেশী মিস্ করছি"......
এ কথা শুনে তখন আমিও বলি
"বোঝনা কেন বাবা, আমিও তো তোমাকে কত মিস্ করছি
আর তাই তো প্রতিরাতে তোমাকে স্বপ্ন দেখি -
তোমার হাত ধরে অনেক দূরে হেঁটে যাচ্ছি,
এক অজানার পথে."...
যতদিন ফুরিয়ে আসছে,ততই তোমার কাছে আসছি বাবা,
একদিন আমিও তোমার মতো তারা হয়ে
তোমার পাশে থাকবো........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




