somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানিদের ইংরেজি দক্ষতা

২৭ শে মে, ২০১৪ সকাল ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানিদের ইংরেজি-দক্ষতা নিয়ে একটা গল্প প্রচলিত আছে।
একবার জাপানি প্রেসিডেন্ট আমেরিকা সফরে যাবেন। সফর না হয় দোভাষী দিয়ে চালানো যাবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন জাপানি রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন, সৌজন্য আলাপ টা ইংরেজিতে তো করতে হবে। পুরো জাপানি রাষ্ট্রযন্ত্র এটা নিয়ে চিন্তিত।
দোভাষী অনেক বুদ্ধি করে রাষ্ট্রপতিকে শিখিয়ে দিনেন, শোনেন, আপনি যখন ক্লিনটনকে প্রথম দেখবেন, হ্যান্ডশেক করে জিজ্ঞেস করবেন, “হাউ আর ইউ”। তিনি বলবেন, “ফাইন, থ্যাঙ্ক ইউ”। স্বাভাবিক ভাবেই তিনি জিজ্ঞেস করবেন, “এন্ড ইউ?” তখন আপনি বলবেন, “মি টু”। ব্যস মামলা ডিসমিস, বাকি কাজ দোভাষি চালাবে। প্রেসিডেন্ট মুখস্ত করতে লাগলেন।
সফরের দিন চলে এলো, জাপানি রাষ্ট্রপতি আমেরিকায় ল্যান্ড করলেন, কিন্তু দুটি ইংরেজি মুখস্ত শব্দ আওড়াতে আওড়াতে ঘেমে উঠলেন। ক্লিনটন হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন। নার্ভাস জাপানি রাষ্ট্রপতি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিয়ে একটু ভুল করে বসলেন। প্রশ্ন করে ফেললেন, “হু আর ইউ?” বিল ক্লিনটন ঘাবড়ে গেলেও সামলে নিলেন, হাসিমুখে উত্তর দিলেন, “আই অ্যাম হিলারি’স হাসব্যান্ড। এন্ড ইউ?” প্রশ্নটা জাপানি রাষ্ট্রপতির কমন পড়লো, এবার হাসিমুখে উত্তর দিলেন, “মি টু”।
যাহোক, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে অবদান রাখা জাপানি বন্ধুদের হাতে তুলে দিয়েছেন বঙ্গবন্ধুর লেখা “অসমাপ্ত আত্মজীবনী” বইয়ের ইংরেজি সংস্করণ। বেচারা জাপানি রা মনে হয় এর চে পানসে উপহার আর পায় নি।
পুনশ্চঃ কথাগুলো আফসোস থেকে লেখা। আমরা যদি ইংরেজি মেশানো হিজড়া ভাষা বর্জন করে জাপানিদের মত শুদ্ধভাবে শুধু নিজের ভাষাটা রপ্ত করে নিজেদের উন্নয়নে আপনমনে কাজ করে যেতে পারতাম!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×