আজ ভোটের পর ১ম কর্মদিবসে মজাই লাগছে। যার সাথেই দেখা হচ্ছে, আঙুলে গাঢ় দাগ দেখা যাচ্ছে। বুঝাই যাচ্ছে সবাই সবে একটা উৎসব শেষ করলো। অথচ, দেশটা জনতার আওতার বাইরেই নিয়ে যাওয়া হয়েছিল, বানিয়ে ফেলা হয়েছিল "বাপের দেশ"।
জনতারও দায়িত্ব কর্তব্য আছে। ক্ষমতা কিছু ফ্রি আসে না, দায়িত্ব সহ আসে।
ভোটের যে দায়িত্ব জনতাকে ফিরিয়ে দেয়া হলো, যে কোন অন্যায়, অসঙ্গতি দেখলে প্রতিকার / প্রতিবাদ করার দায়িত্ব ও কিন্তু চলে এসেছে। যাকে দেশের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের একেবারে হাওয়ার ওপর ছেড়ে দেয়া যাবে না।
দেরিতে হলেও দেশটা যেন "সোজা" হয়ে দাঁড়ায়।
"বাঙালি" যেন এবার "মানুষ" হয়ে দেখায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


