ফেরা এবং নির্লজ্জ প্রেম
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেরা
বসে আছো একা
বিকেলের কাঁচা রোদ মেখে
ভিজে যায় আঁচল তোমার
এখনো সজল নয়ন
ভিজে যদি ভিজুক হৃদয়
ভিজে যাক অন্ধকারে
কেউ যেন দেখেনা তোমায়!!!
তার চোখে কাঁজল
জলে ভিজে একাকার
মুছে গেছে কখন যে সিঁথির সিঁদুর
অধরে জলের প্রবাহ
শুকনো ওষ্ঠ যুগল
চুল উড়ে মাতাল হাওয়ায়
শরীর কাঁপে থরথর
আরও আরও হাওয়া লাগুক শরীরে
কালো চুলে ঢেকে যাক মুখ খানি
কেউ যেন দেখেনা তার বিষাদ বদন!!!
সে জীবনের কথা ভাবে
ঝক ঝকে স্মৃতির এ্যালবামে
সেখানে গাঙচিলের আসা-যাওয়া
সময় ছোটে ঘোড়ার পিঠে চড়ে!!!
আজ সব অন্ধকারে ঢাকা
ঝাপসা, কুয়াশাচ্ছন্ন!!!
ঢাকে যদি ঢাকুক সে নারী
ঢেকে যাক ঘন কুয়াশায়
কেউ যেন খুঁজে না পায় তারে!!!
ঐ মুখ আড়াল করে
নিচ্ছিদ্র অন্ধকারে বসে একা
চোখের জলে ভিজে
রূপসী কন্যা
তুমি কার কথা ভাব?????
"এ যেন বুকের খাঁচায় সুখ পাখি পোষ মানানো...........!!!"
নির্লজ্জ প্রেম
বুকে তোমার গোলাপ জবা
অধরে হাসনাহেনা
নয়নে গঙ্গার জল
বিদ্ধস্ত বাসনা।
দু’ ঠোঁটে রুপালি মায়া
হৃদয়ে জোছনা
নির্লিপ্ত ভালবাসা
বিক্ষিপ্ত কামনা।
নির্লজ্জ প্রেম
নির্লজ্জ সাধনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন