ইদানিং চারদিকে মশা মাছি বেশ বেড়ে গেছে। অনেকক্ষণ ধরে কানের কাছে একটা গুনগুন শব্দ শুনছিলাম। ঘাড় ফিরিয়ে দেখলাম একটা মশা। যেই না অ্যারোসল বের করে সেপ্র করে ওটাকে মারতে যাবো, অমনি সেটা বাংলায় কথা বলে উঠল। মশার মুখে বাংলা শুনে আমি তো রীতিমতো অবাক। তারপর বেশ কিছুক্ষণ কথা হল জনাব মশার সঙ্গে। সেই কথোপকথনের উল্লেখযোগ্য অংশ তোমাদের জন্য দিয়ে দিলাম
১. : আরে, এই মশাটা দেখছি বাংলায় কথা বলতে পারে!
: অবশ্যই। আমি তো বাংলাদেশি মশা, বাংলা আমার মাতৃভাষা। আমরা তো এই ভাষাতেই কথা বলি।
২. : কোথায়, সারাদিন তো দেখি শুধু গুনগুন করেন।
: না না, ওটা তো আমাদের পাখা নাড়ার শব্দ। আমরা তো সেকেন্ডে ৩০০-৪০০ বার পাখা নাড়তে পারি, তাই এই আওয়াজ হয়। তো যাক, আমি আসলে এসেছিলাম ইন্টারভিউ দিতে। অনেকের ইন্টারভিউ-ই তো ছাপালে, আমি আর বাদ যাই কেন?
৩. : নিশ্চয়ই, নিশ্চয়ই। তা বলুন কী বলবেন?
: প্রথমেই বলি সমগ্র মশাজাতির কথা। মশার ইংরেজি হলো Mosquito। এটি এসেছে স্পেনের একটি শব্দ থেকে, যার অর্থ হল, ছোট মাছি। আমরা বেশ সামাজিকভাবে বসবাস করি। পুরো পৃথিবীতে আমাদের মোট ৪০০০ প্রজাতি রয়েছে। আর আমাদের মোট সংখ্যা কত, তা জানো? ১০০ ট্রিলিয়ন, অর্থ্যাৎ ১ এর পরে ১৪টা শূন্য বসালে যত হবে আমাদের সংখ্যাও ঠিক তত।
৪. : এইরে, সব মশা যদি একত্রে মানুষকে কামড়ায়, তাহলে কী হবে?
: সব মশা কামড়ালে কী হবে তাতো জানি না, তবে যদি ১১ লক্ষ ২০ হাজার মশা কাউকে একত্রে হুল ফুটিয়ে রক্ত চুষতে শুরু করে তাহলে মুহূর্তের মধ্যে শরীরের সব রক্ত শেষ হয়ে যাবে।
৫. : কী ভয়ের কথা! তাহলে তো আপনার থেকে দূরে দূরে থাকতে হবে। কখন না আবার কামড়ে দেন?
: এমনিতে আমরা বয়স্কদের থেকে বাচ্চাদের কামড়াতে পছন্দ করি। কিন্তু তুমি পড়েছ হালকা রং-এর জামা। এইসব হালকা রং আমরা আবার একদমই চোখে দেখি না। আরেকটা কথা বলে রাখি, আমাদের চোখ কিন্তু বেশ খারাপ। ৩০-৪০ মিটার দুরের কোন কিছু আমরা দেখি না। তবে আমাদের চোখ মাছির মতোই পুঞ্জাক্ষি। এ কারণে আমরা খুব সহজেই আশেপাশের নড়াচড়া টের পাই। আর সেজন্যই তোমরা আমাদের সহজে ধরতে পারো না।
৬. : তাহলে তোমরা কীভাবে কামড়াও?
: একটা কথা বলি, তুমি অনেকক্ষণ ধরেই ‘কামড়াও’ ‘কামড়াও’ বলছো, কিন্তু আমরা মোটেই কামড়াই না। কামড়ানোর মতো আমাদের দাঁত থাকলে তো! আমরা যেটা করি সেটা হলো মুখের সামনে যে সুঁচের মতো নল আছে, সেটা ফুটিয়ে দেই। তারপর টেনে রক্ত বের করে সোজা পেটে চালান করে দিই। এটা আমাদের ডিম এবং বাচ্চাদের জন্য খুবই দরকারী। তবে পুরুষ মশা তো আর ডিম পাড়ে না, তাই তাদের রক্ত খাবারও কোন দরকার হয় না। ওরা রক্তের বদলে ফলের জুস খেতে পছন্দ করে।
৭. : এভাবেই তো তোমরা ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগগুলো বহন করো। জানো, প্রতি বছর ২০ লক্ষ লোক মারা যায় মশাবাহিত রোগের কারণে?
: তাই? কিন্তু মানুষের রক্তও যে আমাদের দরকার, নয়তো আমাদের পানিতে পাড়া ডিমগুলোর কী হবে?
৮. : তোমরা বুঝি মাছ, তাই পানিতে ডিম পাড়ো?
: আরে নাহ, আমরা থাকি ডাঙ্গায়, যেখানে বদ্ধ পানি আছে কিংবা ধরো অপরিষ্কার জায়গা, তোমাদের ফেলে দেয়া খেলনা, গাড়ির টায়ার, পানির বোতল এসব জিনিসের মধ্যে যেয়ে আমরা বাসা বাঁধি। আমাদের বাসা হয় খুব সাধারণ, একেবারে নির্ঝঞ্জাট। কারণ আমরা বাঁচি খুবই কম সময়, মাত্র ৬০- ১০০ দিন। আর আমাদের বাপ-ভাইরা আরো কম, মাত্র ১০-২০ দিন।
৯. : মানে তোমাদের সমাজে ছেলেদের থেকে মেয়েরাই সুবিধা বেশি পায়?
: হ্যাঁ, কারণ আমরা মেয়েরা প্রত্যেকে একবারে ২০০টা ডিম পেড়ে এই প্রজাতিটিকে বাঁচিয়ে রেখেছি। আর আমাদের ডিম থেকে ছানা বের হতে সময় লাগে বড়জোর ৫ দিন।
১০. : এবার আপনাদের অজানা কিছু কথা বলুন?
: আমাদের পাকস্থলীর একটি বিশেষ স্নায়ু যদি কেটে দেয়া হয়, তাহলে আমরা টেরও পাবো না কতটুকু রক্ত খাচ্ছি। ফলে একসময় আমরা পেট ফেটে মারা যাবো।
১১. : আচ্ছা, তাহলে এভাবে তোমাদের মেরে ফেলা যাবে?
: কিন্তু এরচেয়ে আরো কত সহজ উপায় আছে। তোমাদের ওই দুটো হাত আছে, একটা চড় মারলেই তো আমরা শেষ। এছাড়াও আছে কয়েল, এ্যারোসল স্প্রে। তবে এগুলোতে আমাদের খুব বেশি ক্ষতি হয় না কী পরিবেশের বেশি ক্ষতি হয় তা জানি না, দেখছ না কেমন দিব্যি বেঁচে আছি।
১২. : আপনাদের সম্পর্কে আরও কিছু বলুন।
: তারপর যেমন ধরো আমাদের... ওরে বাবা, তোমাদের পিয়নটা দেখছি এ্যারোসল স্প্রে করছে। সাক্ষাৎকার পরে, আগে ভাগি। বাবারে..।
ইহা একটি কপি পেষ্ট পোষ্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




