তুমি কি জানো, তোমাকে আমি কতটুকু ভালবাসি ...???!!!!!
আজও মনে পরে তোমার সেই হাসিখুশি মুখ খানি ...
তুমি যেদিন অনেক হাসতে,অনেক হাসিতে তোমার মুখ লাল হয়ে যেত ... হাসতে হাসতে এক সময় চোখে পানি চলে আসতো ... তবুও তুমি হেসেই যেতে ... তখন তোমাকে যে কি সুন্দর লাগতো ... সেই মুখ খানি ভেবে আজ আমার চোখেই পানি চলে আসছে ... কত দিন হলো, তোমাকে দেখি না ... তোমার আঁচলে মুখ মুছি না...তোমার শুকোতে দেয়া ভেজা শাড়ি ধরে তোমার বকুনি খাই না...তোমার হাতের রান্না খেয়ে, অনেক ঝালে চোখ ভিজাইনা ...ছাদের উপর শুকোতে দেয়া আমের আঁচার, আমি আর ছোটু চুরি করে খাই না...
দিনগুলো কেন আর ফিরে আসে না ?!
মা ,তুমি কি জান , তোমার মেয়ে তোমাকে অনেক ভালবাসে ... কোনদিন বলতেও পারেনি ... বুঝাতেও পারেনি ...
তুমি ভাল থেকো মা ... তুমি ভাল থাকলে, তোমার টুনি টাও যে ভাল থাকে । মা ...
ইতি
তোমারই টুনি
আজ আমার প্রথম ব্লগ লিখা ... কি লিখব বুঝতে পারছিলাম না ... তাই ভাবলাম মা কে একটা চিঠি লিখেই শুরু করি ... ... মাকে তো এই কথা গুলো কখনো বলতে পারব না ...
আমার কোথাও ভুল হলে please সবাই ক্ষমা করে দিবেন ....
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১২ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




