ছোট বেলায় মাকে দেখেছি সবজি, ফল সব কিছু কাঁটার আগে ধুয়ে নিতো।সবজি বা ফলের পুষ্টি মান অটুট রাখার জন্য কিন্তু আজ হয়েছে উল্টোটা । এখন সবজি, ফল কিনে এনে পানিতে ভিজিয়ে রাখতে হয় যাতে কিছুটা হলেও
ফরমালিন মুক্ত করা যায় ।
প্রশ্ন আমার এখানেই আমাদের সন্তানরা যখন পৃথিবীতে আসবে তখন তারা কি করবে ? তারা কি সুস্থ ভাবে বেঁচে থাকার মত পরিবেশ পাবে ? নাকি এর চেয়েও খারাপ অবস্থা দেখবে ? আজ http://www.facebook.com/bdwebportal লিঙ্ক একটা পোস্ট করেছে '((( চীনের তৈরি কৃত্রিম ডিম ঢুকছে বাংলাদেশে যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। ))) শিরোনামে ।
নিউজ টা পড়ে অনেক বেশি শঙ্কিত হয়ে পরেছি !! কি হবে ভবিষ্যতে ?!!? কে দিবে আমাদের নিরাপদ জীবনযাপনসহ , বিষ মুক্ত খাদ্য সরবরাহের নিশ্চয়তা ?!?
কতো পদক্ষেপই তো নেয়া হচ্ছে ~~ ভেজাল বিরোধী আন্দোলন , ফরমালিন মুক্ত করার অভিযান । কিন্তু ফলাফল- শূন্য । আসলে ভেজাল শুধু আমাদের খাদ্যদ্রব্যে না । ভেজাল আমাদের মানসিকতায় , আমাদের নৈতিকতা বোধে , আমাদের দেশপ্রেমে ।
আমি খুব সামান্য একজন গৃহিণী । এখনও মা হইনি, তবু অনেক শঙ্কিত হয়ে পরি এই সব নিউজগুলো পড়ে । কতোটা তমশাচ্ছন্ন আমাদের ভবিষ্যৎ !!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




