‘শাফিক আফতাব’
: অথচ কারো পাকা ধানে শুধু মই নয়,
গাছের পাতা পর্যন্ত ছিঁড়িনি একটি ;
আমাদের বাড়ির মলমুত্রের গন্ধ কারো স্বাভাবিক জীবনে
ব্যত্য সুষ্টি করেনি,
করো কুৎসা কেনো ; নামের ভুল উচ্চারণও করিনি,
চাকরি দেয়ার নাম করে মারিনি কারো টাকা ;
কারো সুন্দরী বিদুষী প্রেয়সীর সাথে পরকীয়া দূরের কথা,
একটিবারের জন্য ভুলেও তাকাইনি,
তবু অজস্র শত্র“র ভেতর দিয়ে এগুতে হয় প্রতিদিন,
তবু চায়ের স্টল গরম হয়,
অথচ আমি নিজের চুল সাঁটানেরা সময় পাই না।
এই তাহলে মনুষ্যসমাজ !
ভাইরাসের মতো হিংসা ছড়ায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে,
দু’বেলা দুমুঠো ভাত খাই বলে,
নামের অগ্রভাগে একটি উপাধী ঝুলছে বলে,
অনেকের কষ্টের কারণ হয়ে গেলাম, অনেকের দুশ্চিন্তার
কারণ হলাম।...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




